ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির নবগঠিত সংস্থা পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ) আজ বৃহস্পতিবার জানিয়েছে, এই প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত রাতে ইরানের রেভল্যুশনারি গার্ডস এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বলেছে, ‘মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
পোস্টে আরও বলা হয়, ‘যেসব আবেদনকারীকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল, তাদের ধৈর্য ধারণের এবং পিজিএসএর নির্দেশনার জন্য অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের ভেতরে বাতাসের মানজনিত সমস্যা বা সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি শনাক্তের পর আজ কয়েকটি তলায় সাময়িক লকডাউন জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক উপাদানের উপস্থিতি না মেলায় এবং একে একটি ‘ভুল সতর্কবার্তা’ হিসেবে নিশ্চিত করার পর লকডাউন..
১১ ঘণ্টা আগে
চীনের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এক ঐতিহাসিক মহড়ায় অংশ নিয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী। গত বুধবার যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স থেকে চীন অভিমুখে রকেট ছুড়ে নিজেদের...
১২ ঘণ্টা আগে
ওমান সাগরে মার্কিন নৌ অবরোধ অমান্য করে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টাকালে গিনি-বিসাউয়ের পতাকাবাহী একটি তেল ট্যাংকারে সরাসরি হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে জাহাজটি মাঝসমুদ্রেই বিকল হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
ইব্রাহিম রেজায়ি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।’ ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ট্রাম্পের সামনে কেবল দুটি পথ খোলা আছে, হয় তাঁকে আত্মসমর্পণ করতে হবে...
১৩ ঘণ্টা আগে