হরমুজ প্রণালীতে গত জানুয়ারিতে আটক করা দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান। সেই সঙ্গে জাহাজটির ক্যাপ্টেনকেও মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হরমুজ প্রণালীতে দূষণবিধি ভঙের অভিযোগে দক্ষিণ আফ্রিকার তেলবাহী জাহাজ হাঙ্কুক চেমি আটক করে ইরান। গত ফেব্রুয়ারিতে জাহাজটির ক্যাপ্টেনকে ছাড়া ২০ নাবিককে মুক্তি দেওয়া হয়।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়া ব্যাংক অব ইরানের তহবিল আটকে দেয়। সম্প্রতি সেই তহবিলের কিছু অংশ উন্মুক্ত করে দক্ষিণ কোরিয়া। এরপরই জাহাজ এবং ক্যাপ্টেনকে ছেড়ে দিল ইরান।
তবে ইরান বলছে, জাহাজ আটকের ঘটনার সঙ্গে তহবিল আটকে দেওয়ার কোনও সম্পর্ক নেই।
বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যাপ্টেন এবং নাবিকরা সুস্থ আছেন। জাহাটিও অক্ষত রয়েছে।

সুইজারল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক নিরপেক্ষতার নীতিকে আরও কঠোর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির ভোটারেরা। সরকারি ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশের বেশি ভোটার এমন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) কট্টর ডানপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন...
৬ ঘণ্টা আগে
চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। পুরুষ পান্ডাটির নাম পিং পিং আর স্ত্রীটির নাম ফু শুয়াং। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ফেডএক্সের একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্
৬ ঘণ্টা আগে
থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে