
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন কট্টর ডানপন্থী আইনজীবী ও ব্যবসায়ী আবেলার্দো ডি লা অ্যাসপ্রিয়েলা। গতকাল রোববার (৩১ মে) অনুষ্ঠিত ভোটে তিনি মোট ভোটের ৪৩ দশমিক ৭ শতাংশ, অর্থাৎ এক কোটিরও বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সমর্থিত প্রার্থী, সিনেটর ও মানবাধিকারকর্মী ইভান সেপেদা পেয়েছেন ৪০ দশমিক ৯ শতাংশ বা প্রায় ৯৬ লাখ ভোট। কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে রানঅফ নির্বাচন।
সোমবার (১ জুন) যুক্তরাজ্যভিত্তিক ‘গার্ডিয়ান’ জানায়, সাম্প্রতিক জরিপগুলোতে ডি লা অ্যাসপ্রিয়েলার জনপ্রিয়তা দ্রুত বাড়ার ইঙ্গিত মিললেও অধিকাংশ জরিপে তিনি সেপেদার চেয়ে পিছিয়ে ছিলেন। তবে ভোটের ফলাফলে তিনি প্রত্যাশার চেয়েও ভালো ফল পেয়েছেন। বিশ্লেষকদের মতে, ডানপন্থী সিনেটর পালোমা ভ্যালেন্সিয়ার সমর্থকদের বড় অংশ শেষ মুহূর্তে ডি লা অ্যাসপ্রিয়েলার দিকে ঝুঁকে পড়ায় এই ফল এসেছে। ভ্যালেন্সিয়া মাত্র ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
নিজেকে ‘এল টাইগ্রে’ বা ‘বাঘ’ নামে পরিচয় দেওয়া ডি লা অ্যাসপ্রিয়েলা ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘এক কোটির বেশি কলম্বিয়ান আমার ওপর আস্থা রেখেছেন। আগামী ২১ দিনে আমরা দেশের ইতিহাস বদলে দেব।’
তবে ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রাথমিক ভোট গণনার ফল মেনে নিতে অস্বীকৃতি জানান। তাঁর দাবি, ভোটার সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে এবং আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার আগে তিনি ফলাফল গ্রহণ করবেন না। তবে তিনি এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
আগের নির্বাচন কমিশন প্রধান হুয়ান কার্লোস গালিন্দো ভাচা পেত্রোর বক্তব্যকে ‘ভুল তথ্য প্রচার’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কলম্বিয়ায় সাধারণত প্রাথমিক ফলাফল ও চূড়ান্ত যাচাইয়ের মধ্যে পার্থক্য এক শতাংশেরও কম থাকে।
ইভান সেপেদাও কিছু ভোটকেন্দ্রে ‘অস্বাভাবিক ভোটার উপস্থিতির’ অভিযোগ তুলেছেন। তবে তিনিও কোনো প্রমাণ দেখাননি। তাঁর মতে, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পরই এই বিষয়ে মন্তব্য করা উচিত।
ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও এল সালভাদরের নেতা নায়িব বুকেলের প্রশংসাকারী হিসেবে পরিচিত ডি লা অ্যাসপ্রিয়েলা নিরাপত্তা সংকট মোকাবিলায় কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন। তিনি পেত্রো সরকারের ‘টোটাল পিস’ নীতি বাতিল করে অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণের পক্ষে।
নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে গেরিলা হামলা, হত্যাকাণ্ড, অপহরণ ও সহিংসতা বেড়েছে। নিরাপত্তা ইস্যুই এখন রানঅফ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ফ্রান্স। ‘ট্যাগর’ নামের জাহাজটি রাশিয়ার একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। গত কয়েক মাসে এটি তৃতীয়বারের মতো কোনো নিষেধাজ্ঞাভুক্ত রুশ তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা।
৩ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। আজ সোমবার দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে...
৪ ঘণ্টা আগে
পর থেকে ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অন্তত ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাই...
৪ ঘণ্টা আগে
তিন মাস ধরে চলমান ইরান সংকট পাকিস্তানের জ্বালানি সরবরাহ ব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটি প্রথমবারের মতো কৌশলগত পেট্রোলিয়াম মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ) গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে।
৬ ঘণ্টা আগে