
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম পারস্য উপসাগরীয় দেশগুলোতে কোনো বিমান হামলা চালায়নি ইরান। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমান তাদের আকাশসীমায় নতুন কোনো শত্রুতামূলক হামলার খবর দেয়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ দেশটি সব ধরনের আকাশপথের হুমকি থেকে মুক্ত ছিল। গত কয়েক দিনের পরিস্থিতির তুলনায় এটি একটি ইতিবাচক পরিবর্তন।
নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হলেও আজ সৌদি আরব, কাতার এবং ওমানের সামরিক বাহিনীও কোনো নতুন হামলার খবর প্রকাশ করেনি। এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদি সামরিক স্থবিরতা বা শান্ত পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।
এদিকে বাহরাইনের সামরিক বাহিনী যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তবে তাদের সেই প্রতিবেদনেও আজ নতুন কোনো হামলার ইঙ্গিত দেওয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে হয়তো উপসাগরীয় দেশগুলোর ওপর এই হামলা বন্ধ রয়েছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে এই শান্তি কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির সবচেয়ে সম্মানিত জীবিত সেনাদের একজন বেন রবার্টস-স্মিথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, গত ৭ এপ্রিল সিডনি বিমানবন্দরে অবতরণের পর রবার্টস-স্মিথকে শান্তভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
এই বৈঠকের প্রধান লক্ষ্য হবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দেওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট অচলাবস্থার নিরসন ঘটানো। তবে ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর কোনো প্রতিনিধি এই তালিকায় না থাকায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
৪১ মিনিট আগে
পাকিস্তান ও ইরান এই যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত বলে দাবি করলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা শুরু থেকেই অস্বীকার করে আসছে। গতকাল পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই লড়াইকে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে অভিহিত করেন।
১ ঘণ্টা আগে
জাপানের শান্ত একটি শহর ফুজিইয়োশিদা। কিন্তু হঠাৎ করেই পর্যটকের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরটি। আর এটি ঘটেছে একটি ভাইরাল ছবির কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মনোমুগ্ধকর ওই ছবিতে দেখা যায়—তুষার ঢাকা মাউন্ট ফুজি, সামনে লাল প্যাগোডা এবং চারপাশে ফুটন্ত চেরি ফুল।
১ ঘণ্টা আগে