
দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল কিছু শর্ত মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশের পরপরই ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির, দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযান বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শেষ করে বন্দীদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাস ও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন। এতে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ মূল্যায়ন করা হয়।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সেনাপ্রধান ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দীদের মুক্ত করার কাজ বাস্তবায়নের প্রস্তুতি নিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব গাজা নগরীর দখল নেওয়ার অভিযান আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে। এর পরিবর্তে প্রতিরক্ষামূলক কর্মকাণ্ডে মনোযোগ দিতে বলা হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়, সেনাদের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলীয় কমান্ডে সেনাদের সুরক্ষায় সেনাবাহিনীর সব সক্ষমতা কাজে লাগানো হবে।
সেনাপ্রধান আরও উল্লেখ করেন, চলমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তাই সব বাহিনীকে সতর্কতা ও প্রস্তুতি বাড়াতে হবে। পাশাপাশি যে কোনো হুমকি দ্রুত মোকাবিলার প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করে দেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন এক প্রস্তাবের কারণে দেশটিতে বৈধভাবে কাজ করার অধিকার হারাতে পারেন হাজারো এইচ–৪ ভিসাধারী। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা একটি নীতি বাতিল হয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫-এ দাঁড়িয়েছে। এ ছাড়া এই প্রলয়ঙ্কারী দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪ হাজার ৪৭১ জন। ভয়াবহ এই দুর্যোগে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা...
১ ঘণ্টা আগে
তুরস্ক জানিয়েছে, মক্কা চুক্তির আওতায় গঠিত জোটের প্রথম মহাসচিব পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হবে। এই জোটের নাম হবে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ (Makkah Defence Alliance) এবং এর সচিবালয় থাকবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
১১ ঘণ্টা আগে