
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী, অস্বাভাবিক এবং অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান চাপের মুখে কোনোভাবেই নতি স্বীকার করবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইসমাইল বাঘেই জানান, কয়েক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের এই ১৫ দফার পরিকল্পনা পেশ করেছে। পাকিস্তান এবং আরও কিছু বন্ধু দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয়। তবে ইরান এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে নিজেদের একটি রূপরেখা তৈরি করেছে।
মুখপাত্র বলেন, ‘আমাদের নিজস্ব স্বার্থ এবং বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের দাবির একটি সেট চূড়ান্ত করেছি। তবে সঠিক সময়েই কেবল সেগুলো প্রকাশ করা হবে।’
মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করাকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখতে নারাজ তেহরান। বাঘেই বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো পরিকল্পনার জবাবে খুব দ্রুত এবং সাহসের সঙ্গে নিজের মতামত তুলে ধরছে—একে শত্রুর কাছে আত্মসমর্পণ মনে করা ঠিক হবে না। যখনই প্রয়োজন হবে, আমরা আপনাদের স্পষ্টভাবে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’
এদিকে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু কয়েকটি পাকিস্তানি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলছে, আলোচনায় বসার আগে ইরান কিছু শর্ত দিয়েছে। তেহরান চায় হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘ডেডলাইন’ বা সময়সীমা বেঁধে দিয়েছেন, তা কোনো শর্ত ছাড়াই প্রত্যাহার করতে হবে। তাদের জোর করে সংলাপে বসানো যাবে না। আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর হামলা বন্ধ করতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের ওপর ‘নরক’ নামিয়ে আনা হবে।

একটি গোপন সূত্র থেকে পাওয়া একটি তথ্য—সেখান থেকেই শুরু হয়েছিল অনুসন্ধান। আর সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা-এর বহু মিলিয়ন ডলারের আইনি পরাজয়ের ভিত্তি গড়ে দিয়েছে। সোমবার (৬ মার্চ) এই অনুসন্ধানের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম
১৯ মিনিট আগে
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এই উদ্ধার অভিযান ছিল ইস্টারের একটি অলৌকিক ঘটনা।’ তাঁর এই বক্তব্যের পর মন্ত্রিসভার অন্য সদস্যরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বার্তা দিতে শুরু করেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে লেখেন, ‘যিশুর পুনরুত্থানের এই পবিত্র দিনে একজন
১ ঘণ্টা আগে
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। আজ সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের এই পুরো অভিযান নিয়ে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে। পাইলটের অবস্থান এবং মার্কিন বাহিনীর অবতরণস্থলের মধ্যকার বিশাল দূরত্বের বিষয়টি সামনে আনেন, তাহলেই বুঝতে পারবেন।
২ ঘণ্টা আগে