দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে প্রথমবারের মতো একজনের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় বুধবার চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তাঁর মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণও রয়েছে। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
ওই রোগীর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে চিলির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিলিতে গত বছরের শেষের দিকে বন্যপ্রাণীদের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেয়। এরপর পোলট্রি ফার্মের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিলে চিলি সরকার পোলট্রি রপ্তানি বন্ধ করে দেয়।
সম্প্রতি আর্জেন্টিনার পোলট্রি শিল্পেও বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। তবে পোলট্রি শিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিলে এখনো বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি।
চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বার্ড ফ্লু ভাইরাসটি পাখি বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। তবে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
চলতি বছরের শুরুর দিকে ইকুয়েডরে একটি ৯ বছর বয়সী মেয়ের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়। সেটিই ছিল মানবশরীরে বার্ড ফ্লু সংক্রমণের প্রথম ঘটনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
৪৩ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে