
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের নথিতে স্বাক্ষরের একটি ছবি ভারতীয়দের কাছে আলাদাভাবে গুরুত্বপূর্ণ। প্রায় অর্ধশতাব্দী ধরে ভারতীয়রা ‘সবচেয়ে বড় সামরিক বিজয়ের’ প্রতীক হিসেবে দেখিয়েছে এই ছবি। তবে গত বছরের ১৬ ডিসেম্বর ছবিটি সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনার প্রায় এক মাস পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ছবিটি সরানোর কারণ ব্যাখ্যা করেছেন।
জেনারেল দ্বিবেদী বলেছেন, ‘ভারতের গৌরবময় ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে—ব্রিটিশ যুগ, মুঘল যুগ এবং তার আগের সময়। সেনাবাহিনীর দর্শনের সঙ্গে এই ঐতিহাসিক সংযোগ তৈরি করতে আগের ছবিটি সরানো হয়েছে।’
নতুন যে চিত্রকর্মটি বসানো হয়েছে সেটির নাম ফিল্ড অব ডিডস’ বা ‘করম ক্ষেত্র’। যার অর্থ ‘কর্মভূমি’। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এটি সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এই চিত্রকর্মটি সেনাবাহিনীকে ধর্মের রক্ষক, জাতির মূল্যবোধের রক্ষক এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি একীভূত বাহিনী হিসেবে তুলে ধরে।
নতুন এই চিত্রকর্মটি এঁকেছেন ভারতীয় সেনাবাহিনীর ২৮ মাদ্রাজ রেজিমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব।
চিত্রটির ব্যাকগ্রাউন্ডে তুষারঢাকা পাহাড়, ডান দিকে লাদাখের প্যাংগং লেক এবং বাঁ দিকে গরুড় (হিন্দু পুরাণে উল্লেখিত পক্ষীশ্রেষ্ঠ ও বিষ্ণুর বাহন) ও কৃষ্ণের রথ এবং চাণক্যের (রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের এক দিকপাল) উপস্থিতি রয়েছে। পাশাপাশি, আধুনিক সামরিক সরঞ্জাম যেমন ট্যাংক, অল-টেরেইন যান, পেট্রল বোট, দেশীয় লাইট কমব্যাট হেলিকপ্টার এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চিত্রও প্রদর্শিত হয়েছে।
ভারতীয় সেনাপ্রধানের মতে, নতুন চিত্রকর্মটি সেনাবাহিনীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করার প্রতীক।
তবে নতুন চিত্রকর্মে প্যাংগং লেকের তীরে ‘অর্ধবস্ত্র-পরিহিত’ এক ব্রাহ্মণের চিত্র নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। এ বিষয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘যদি ভারতীয়রা চাণক্যকে না চিনেন, তবে তাঁদের উচিত নিজেদের সভ্যতার ইতিহাস খুঁজে দেখা।’

তিনি আরও বলেন, ‘নতুন চিত্রকর্মটি বর্তমান বাস্তবতা বিবেচনায় তৈরি করা হয়েছে। বিশেষত ভারতের উত্তর দিক থেকে আসা চ্যালেঞ্জের জন্য সেনাবাহিনীর প্রস্তুতির প্রতিফলন এটি।’
সেনাপ্রধান দ্বিবেদী স্পষ্ট করেছেন যে, এটি ১৯৭১ সালের চিত্রকর্ম সরিয়ে দেওয়ার বিষয় নয়। তিনি বলেন, ‘সেনাপ্রধানের দুটি লাউঞ্জ রয়েছে। আত্মসমর্পণের চিত্রটি মানেকশ সেন্টারের লাউঞ্জে রয়েছে।’
উল্লেখ্য, ভারতের সেনাপ্রধানের লাউঞ্জে যে ছবিটি আগে টাঙানো ছিল সেটির পটভূমি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের। ঐতিহাসিক ছবিটিতে দেখা যায়, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন। তাঁর পাশে বসা ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান ও বাংলাদেশ–ভারত যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তাঁদের পেছনে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের কমান্ডার এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণন, এয়ার মার্শাল দেওয়ান, লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিং এবং মেজর জেনারেল জে এফ আর জ্যাকব।

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
৯ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১০ ঘণ্টা আগে