
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ৪৮ ঘণ্টা পরও কেউ আটক হয়নি। তবে দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
ভারত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটিয়ে দুজনের বাড়ি ধ্বংস করা হয়েছে। ধ্বংস করার আগে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই ব্যক্তির বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয় বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ওই দুই সন্দেহভাজনের নাম আদিল হুসাইন ও আসিফ শেখ। এর আগে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৫৩ কিলোমিটার দূরে অনন্তনাগ জেলার বাসিন্দা জনৈক থোকার হামলার মূল হোতা বলে দাবি করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এই হামলার ষড়যন্ত্রকারীদের একজন হিসেবে প্রকাশ করা হয়েছে শেখ নামে পুলওয়ামারের এক বাসিন্দার নাম। গতকাল অনন্তনাগ পুলিশ, থোকার এবং আরও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করে। পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি পাকিস্তানি নাগরিক এবং তাদের ধরিয়ে দিতে ২০ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নোটিশে পুলিশ জানিয়েছে, ওই দুই পাকিস্তানি সন্দেহভাজনের নাম হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা ভাই। তাঁরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য বলে ধারণা করছে ভারতের নিরাপত্তা বাহিনী।
গত মঙ্গলবার পেহেলগামের বৈসরণ এলাকায় পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী, এতে নিহত হয়েছেন ২৫ ভারতীয় এবং এক নেপালি নাগরিক। এ হামলায় জড়িতদের প্রত্যেককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে, গত বুধবার প্রধানমন্ত্রী মোদি মন্ত্রিসভার সুরক্ষাবিষয়ক কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করেন। ওই বৈঠকের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ৬০ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত এবং আতারি স্থলবন্দর তৎক্ষণাৎ বন্ধ করা। বিপরীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে এক গাদা পদক্ষেপ নিয়েছে। সিমলা চুক্তি স্থগিত ও আকাশসীমা বন্ধের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উচ্চমাধ্যমিক সমমানের তাওজিহি পরীক্ষায় সাফল্য পেয়েছেন গাজার হাজারো শিক্ষার্থী। যুদ্ধ, বাস্তুচ্যুতি, স্বজন হারানোর শোক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মতো প্রতিকূলতা পেরিয়ে তাদের এই সাফল্যকে ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরে থাকার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
২৬ মিনিট আগে
রাশিয়ার রাজধানী মস্কোর এক ইতালিয়ান রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ১৮ বছরের তথাকথিত স্বেচ্ছা ‘নির্বাসন’ কাটিয়ে তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে ফেরাকে ঘিরে গতকাল শনিবার কলকাতার রবীন্দ্র সদনে ছিল উৎসবের আমেজ। ‘লজ্জা’ নাম উপন্যাসের লেখিকার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে অনুষ্ঠানের একপর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে...
৩ ঘণ্টা আগে
সাঁতরে ও সীমান্তের বেড়া টপকে স্পেনের আফ্রিকান ভূখণ্ড সেউতায় ঢুকে পড়া মরোক্কান অভিবাসীরা গতকাল শনিবার থেকে আবার নিজ দেশে ফিরতে শুরু করেছেন। তাদের অনেকেই বলেছেন, ক্ষুধা, চরম ক্লান্তি এবং স্থানীয় বাসিন্দাদের বৈরী আচরণ ইউরোপে নতুন জীবন শুরুর আশা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগে