
অঙ্গ প্রতিস্থাপন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সম্ভব অমরত্ব অর্জন! বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের মাঠে যাওয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে আলাপকালে এমন আশা ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভুলবশত তাদের দুজনের এই কথোপকথন প্রচার করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভুলবশত প্রচার হয়ে যাওয়া ওই অডিওতে সি পুতিনকে বলছেন, আগে মানুষ ৭০ বছর পর্যন্ত বাঁচতোই না। আর এখন মানুষ বলে ৭০ বছর বয়সেও মানুষ শিশুই থাকে। উত্তরে পুতিন সিকে বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে, যা মানুষকে ‘যুবক করে তুলবে’ এমনকি ‘অমরত্বও’ দিতে পারে। উত্তরে সি বলেন, বর্তমান শতকে মানুষের আয়ুষ্কাল ১৫০ বছর পর্যন্ত হতে পারে—এমন পূর্বাভাসও মিলছে।
অনাকাঙ্ক্ষিতভাবে এই অডিও প্রচার হয়ে যাওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও এ নিয়ে কথা বলেন দুই প্রেসিডেন্ট। যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান, মানুষের দীর্ঘায়ু এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সম্ভাবনা নিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে তার।
সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, ‘আয়ুষ্কাল বৃদ্ধির বৈশ্বিক প্রভাব হবে ব্যাপক। ২০৫০ সালে বিশ্বে ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা পাঁচ-ছয় বছরের শিশুদের চেয়েও বেশি হবে। এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন বয়ে আনবে।’
রুশ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বারবারই উঠে এসেছে পুতিনের দীর্ঘায়ুর প্রতি ব্যাপক আগ্রহের কথা। নিজেকে সুস্থ রাখতে একদল বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়ে রেখেছেন তিনি। নিজের জন্য একটি বিশেষায়িত হাসপাতালও তৈরি করেছেন তিনি। ওই হাসপাতালেই সব সময় চিকিৎসা নেন তিনি।
পুতিনের মেয়ে মারিয়া ভোরোন্তসভা একজন অন্তঃস্রাব বিশেষজ্ঞ (এন্ডোক্রিনোলজিস্ট)। তিনি পুতিনের দীর্ঘদিনের মিত্র মিখাইল কোভালচুকের সঙ্গে রাষ্ট্রীয় জেনেটিক্স প্রকল্পের কাজ করছেন।
ভ্লাদিমির পুতিন বর্তমানে পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। ২০২৩ সালে শেষ হবে এই মেয়াদ। সংবিধান সংশোধনের মাধ্যমে তিনি আরও অন্তত ছয় বছর ক্ষমতায় থাকার সুযোগ রেখেছেন।

বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় দেওয়া ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)।
১৩ মিনিট আগে
ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিশ্বাস করতেন, এই হামলার জবাবে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ২০২২ সালের ২৪ আগস্ট তাঁর নিজের হাতে লেখা একটি নথিতে এমন আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল।
২১ মিনিট আগে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিটি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের মোট পণ্যের ওপর ২০ শতাংশ হারে নিরাপত্তা মাশুল বা ফি আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে একটি হালকা উড়োজাহাজের পরীক্ষামূলক উড়ানের সময় এক পাইলট নিজের ‘একঘেয়েমি’ প্রকাশের অভিনব উপায় বেছে নিয়েছেন। প্রায় দুই ঘণ্টার ওই ফ্লাইটে তিনি এমনভাবে উড়োজাহাজ পরিচালনা করেছেন যে, অনলাইন ফ্লাইট ট্র্যাকিং অ্যাপে তাঁর উড্ডয়নপথে ভেসে ওঠে “I’M BORED” বা (আমি বিরক্ত) কথাটি।
১১ ঘণ্টা আগে