
দক্ষিণ আফ্রিকায় প্রায় ১২ ঘণ্টা বিমানে আটকা থাকার পর ১৫৩ ফিলিস্তিনি নামার অনুমতি পেয়েছেন। দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় একটি মানবিক সংস্থা যাত্রীদের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের অবতরণের অনুমতি দিয়েছে। খবর আল জাজিরার
দক্ষিণ আফ্রিকার সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ) জানিয়েছে, যাত্রীদের পাসপোর্টে সাধারণ প্রস্থান স্ট্যাম্প না থাকার কারণে তাদের প্রথমে অবতরণে বাধা দেওয়া হয়। এ ছাড়া তাঁরা দক্ষিণ আফ্রিকায় কত দিন থাকবেন বা কোথায় অবস্থান করবেন, তা জানাতে পারেননি।
বিএমএ এক বিবৃতিতে বলেছে, ‘ইমিগ্রেশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে এবং কেউ আশ্রয় চাওয়ার ইচ্ছা প্রকাশ না করার কারণে প্রাথমিকভাবে তাদের দেশে প্রবেশে অস্বীকৃতি জানানো হয়েছিল।’
ফিলিস্তিনি যাত্রীদের দীর্ঘ সময় বিমানে আটকা থাকার খবর দেশটিতে ক্ষোভ সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত এবং গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।
অবশেষে স্থানীয় মানবিক সংস্থা ‘গিফট অব দ্য গিভারস’ যাত্রীদের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের অবতরণের অনুমতি দেয়। এর ফলে ১৩০ জন ফিলিস্তিনি দেশে প্রবেশ করেছেন এবং ২৩ জন বিমানবন্দর থেকে অন্য গন্তব্যে চলে গেছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল এয়ারওয়েজ পরিচালিত একটি চার্টার্ড ফ্লাইট এবং এটি কেনিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেছিল। গিফট অব দ্য গিভারসের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ সুলিমান জানিয়েছেন, প্রথম বিমানটি ২৮ অক্টোবর জোহানেসবার্গে অবতরণ করে। তিনি আরও বলেন, ‘যাঁরা এসেছেন, দুই বছরের গণহত্যার পর তাঁদের অবস্থা সত্যিই ভাঙাচোরা।’
মানবিক সংস্থা গিফট অব দ্য গিভারসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে কিছু ফিলিস্তিনি যাত্রীর জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী নাইজেল ব্র্যাঙ্কেন জানিয়েছেন, গাজার যাত্রীরা বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের জিনিসপত্র ফেলে দিয়ে অচিহ্নিত বিমানে ওঠার নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, ‘খুব স্পষ্ট যে, (গাজার) মানুষদের সরাতে এবং স্থানচ্যুত করতে ইসরায়েল যে অপারেশন চালাচ্ছে, এই ঘটনায় তার স্পষ্ট ছাপ রয়েছে।’ ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি এবং মানবিক সহায়তার এই উদ্যোগ দক্ষিণ আফ্রিকায় ব্যাপক সমর্থন পেয়েছে।

এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
৪ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
৫ ঘণ্টা আগে