
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরপরই ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী ‘সুনা’ বা ‘শিগগিরই’ ক্যাপশন লিখে মার্কিন পতাকার রঙে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
কেটি মিলারের এই পোস্ট নিয়ে ডেনিশ রাষ্ট্রদূত জেসপার মোলার সোরেনসেন উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর দেশ তার আঞ্চলিক অখণ্ডতার জন্য ‘পূর্ণ সম্মান ও মর্যাদা’প্রাপ্ত বলে আশা করে।
Just a friendly reminder about the US and the Kingdom of Denmark: We are close allies and should continue to work together as such. US security is also Greenland’s and Denmark’s security. Greenland is already part of NATO. The Kingdom of Denmark and the United States work... https://t.co/CboKnlKgJL
— Jesper Møller Sørensen 🇩🇰 (@DKambUSA) January 4, 2026
সোরেনসেন এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক সম্পর্ক একটি বন্ধুত্বপূর্ণ অনুস্মারক: আমরা ঘনিষ্ঠ মিত্র এবং এভাবে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়া উচিত। মার্কিন নিরাপত্তা গ্রিনল্যান্ড এবং ডেনমার্কেরও নিরাপত্তা। গ্রিনল্যান্ড ইতিমধ্যে ন্যাটোর অংশ। ডেনমার্ক রাজ্য এবং যুক্তরাষ্ট্র আর্কটিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করে।’
এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমেরিকা আর্কটিকের ডেনিশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখল করবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি আমেরিকার দখলে থাকা উচিত বলেও দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ এই ‘এলিট ফাইটার পাইলট’ বেআইনিভাবে চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইসরায়েল আঘাত হানুক। চলমান আলোচনার সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের দুটি অবৈধ ইসরায়েলি বসতিতে প্রথমবারের মতো অন-সাইট বা সরাসরি উপস্থিত হয়ে কনস্যুলার সেবা প্রদান করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আগের নীতি ও আন্তর্জাতিক আইন ভেঙে নেওয়া...
৩ ঘণ্টা আগে
কিউবার জলসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রে নিবন্ধিত স্পিডবোটের চার আরোহীকে গুলিতে করে হত্যা করেছে কিউবার সীমান্তরক্ষীরা। এমনটি জানিয়েছে কিউবা সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে