মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত টয়লেটের স্যানিটারি বিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানায়, গত সোমবার মালয়েশিয়ার পেনাং আন্তর্জাতিক বিমানবন্দরের ওই টয়লেটে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় এক কর্মী স্যানিটারি বিন থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে বিনের ভেতর থেকে জীবিত নবজাতককে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পেনাংয়ের দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের প্রধান আনুওয়াল আব ওয়াহাব জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী এক মালয়েশীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কাছের একটি শপিং মল থেকে ওই নারীকে আটক করা হয়।
পরে তদন্তের ভিত্তিতে মিয়ানমারের ২২ বছর বয়সী এক নাগরিককেও গ্রেপ্তার করা হয়। তিনি বিমানবন্দরের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছে বৈধ ভ্রমণ নথিও পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য, শিশুটিকে জন্মের পরপরই পরিত্যাগ করা হয়ে থাকতে পারে। কারণ উদ্ধারের সময় তার সঙ্গে প্লাসেন্টা ও নাড়িও সংযুক্ত ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে।
শিশুকে পরিত্যাগের ঘটনায় ১২ বছরের কম বয়সী শিশুকে অভিভাবক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে পরিত্যাগ-সংক্রান্ত আইনে মামলাটি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে এবং ঘটনার সঙ্গে তাদের প্রত্যেকের সম্পৃক্ততা কতটুকু, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, স্যানিটারি বিনের ভেতর থেকে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ২০১৬ সালে সিঙ্গাপুরের তাম্পিনিস এমআরটি স্টেশনের একটি টয়লেটের স্যানিটারি বিন থেকে মৃত নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছে। সে ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী লাল প্লাস্টিকের ব্যাগের ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। পরে তদন্তে তিন ইন্দোনেশীয় নারীর সম্পৃক্ততার কথা উঠে আসে, যাদের একজনকে শিশুটির মা বলে ধারণা করা হয়েছিল।

চীন সীমান্তবর্তী নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ভয়াবহ বন্যার ঢেউ আঘাত হানার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন ৩২ বছর বয়সী ধন বাহাদুর তামাং। তিনি আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে
২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় পা রেখেই বারে ছুটে যাননি মার্কিন নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক। বরং তাঁদের বেশির ভাগকেই দেখা গেছে শপিংমলে কেনাকাটা করতে। দীর্ঘদিন একটি ধূসর ইস্পাতের যুদ্ধজাহাজে বন্দিজীবন কাটানোর পর সাধারণ জীবনের স্বাদ পেতেই যেন কেনাকাটাকে...
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন।
৪ ঘণ্টা আগে