
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে অন্তত তিন জায়গায় হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি বলে ভারত সরকার দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ‘সন্ত্রাসী স্থাপনার’ ওপর নিখুঁত হামলা চালিয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে মোট ৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, যেগুলো থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।

এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, ‘আমাদের পদক্ষেপ ছিল সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা এড়ানোর উদ্দেশ্যে নেওয়া। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত সর্বোচ্চ সংযম দেখিয়েছে।’
ভারত সরকার হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ভারতীয় সেনাবাহিনী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলে, ‘বিচার হয়েছে, জয় হিন্দ!’
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, মুরিদকে, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে হামলা চালিয়েছে ভারত।
পাকিস্তানের আলোচিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান ঘাঁটি এই মুরিদকে। আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর হচ্ছে জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি, যা পরিচালনা করে সন্ত্রাসী মাসউদ আজহার।
দেশজুড়ে ভারতের নিরাপত্তা মহড়ার প্রস্তুতির মধ্যে এই হামলা হলো। পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ করে বলেছিলেন, ২০১৯ সালের পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
এই হামলার পর প্রধানমন্ত্রী মোদি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। গতকাল হামলার কয়েক ঘণ্টা আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।
এই হামলার জবাব ভারত কীভাবে দেবে, তা বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। এর মধ্যে গত সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।
এর আগের দিন তিনি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন।
আরও খবর পড়ুন:

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
১ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
২ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে