
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে...

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপসাগরীয় অঞ্চলে হামলার তীব্রতা অনেকখানি কমে এসেছে বলে মনে হচ্ছে। তা সত্ত্বেও, সৌদি বাহিনী আজ মঙ্গলবার সকালে দেশটির পূর্বে একটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া সরকার জানিয়েছে, তাদের বাহিনী আল-খার্জ অঞ্চলের দিকে অগ্রসর হওয়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এখানে প্রিন্স সুলতান বিমান ঘাঁটির অবস্থান।

ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।