
গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে জানিয়েছে, আজ স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। তারার প্রথমে দুটি এবং পরে আরও তিনটি যুদ্ধবিমান ভূপাতিতের খবর নিশ্চিত করেন। সামরিক মুখপাত্রও এ তথ্য সমর্থন করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ভারতীয় সামরিক চৌকিও ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি এ তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা এবং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের বিমানবহরে যুক্ত হয়েছে এবং এটিকে তাদের সামরিক আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে, তাদের কোনো যুদ্ধবিমান এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তারা ভারতীয় গণমাধ্যমের প্রচারিত পাকিস্তানের ক্ষয়ক্ষতির খবরকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেছে।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
৭ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
৮ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৯ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
১০ ঘণ্টা আগে