
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা লজ্জাজনক’।
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মাত্র খবরটি শুনলাম, ঠিক ওভাল অফিসে ঢোকার সময়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি শুধু চাই এটা খুব তাড়াতাড়ি শেষ হোক।’ তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, দক্ষিণ এশিয়ার এই দ্বন্দ্ব মার্কিন নেতৃত্বের নজর এড়াচ্ছে না এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই সামরিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে, যা গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর আগে ভারত সরকার দাবি করেছে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তবে ভারতের ভাষ্য অনুযায়ী, হামলাগুলো ছিল ‘সুনির্দিষ্ট’, ‘মাপা’ এবং ‘উসকানিমূলক নয়’। কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি বলেও তারা জানিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, একটি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
কাশ্মীর সীমান্তে গোলাবিনিময় চলছে এবং স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের কারণে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
বিশ্লেষকেরা বলছেন, ভারত-পাকিস্তান উত্তেজনার এই নতুন অধ্যায় শুধু অঞ্চল নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে। তাই বিশ্বনেতাদের কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করার সময় এখনই।
আরও খবর পড়ুন:

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
২ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে