
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায়, যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ হিসেবে ৩৮ লাখ ব্যারেল ইরানি তেলসহ দুটি ট্যাংকার হেফাজতে নেওয়ার দাবি করেছে। বিশেষজ্ঞরা একে ‘জাহাজ যুদ্ধের’ নতুন পর্যায় হিসেবে অভিহিত করছেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওমান সাগর থেকে ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনন্ডাস’ নামক দুটি জাহাজ জব্দ করেছে। এই দুই জাহাজের ক্রু ও মালিকানা সংক্রান্ত সর্বশেষ যে তথ্য জানা গেছে তা হলো:
এপামিনন্ডাস: লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন এই জাহাজটিতে ২১ জন ক্রু সদস্য রয়েছেন। গ্রিক কোস্টগার্ডের তথ্যমতে, ক্রুদের মধ্যে ইউক্রেনীয় ও ফিলিপিনো নাগরিক রয়েছেন। জাহাজটি ভারতের একটি বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।
এমএসসি ফ্রান্সেসকা: পানামার পতাকাবাহী এই জাহাজের মালিক বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি ‘মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি’ (এমএসসি)। এর ক্যাপ্টেনসহ তিন নাবিক মন্টেনেগ্রোর এবং অন্তত দুজন ক্রু ক্রোয়েশিয়ার নাগরিক। তবে এমএসসি কর্তৃপক্ষ বাকি ক্রুদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছে।
সংশ্লিষ্ট দেশগুলোর সরকার (গ্রিস, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো) জানিয়েছে, ক্রু সদস্যরা এখন পর্যন্ত নিরাপদ আছেন। তবে তেহরান ও সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মধ্যে মুক্তি নিয়ে আলোচনা চললেও কোনো সুনির্দিষ্ট ফল আসেনি।
যুক্তরাষ্ট্রর পাল্টা পদক্ষেপ
ইরানের এই পদক্ষেপের পর ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত কয়েক দিনে দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যেগুলোতে ৩৮ লাখ ব্যারেল ইরানি তেল রয়েছে।
ওয়াশিংটনের পরবর্তী যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো হলো:
তেল বিক্রির অনুমোদন বাতিল: সমুদ্রে আটকে থাকা ইরানি তেল বিক্রির যে বিশেষ স্বল্পমেয়াদি ছাড় ছিল, মার্কিন ট্রেজারি বিভাগ তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে কয়েক দিনের মধ্যেই এই তেলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তৃতীয় পক্ষের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ বা কোম্পানি ইরান থেকে তেল কিনবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।
জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ইরানের ওপর এই চাপ প্রয়োগ ট্রাম্পের ‘গ্রেট প্রেশার’ কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে।
জাহাজ ট্র্যাকিং ডেটা এবং অতীতের নজির বিশ্লেষণ করলে দেখা যায়, জব্দ করা এই তেলের ভবিষ্যৎ টেক্সাসের হিউস্টনের মতো কোনো মার্কিন বন্দরে খালাস হতে পারে। গত ডিসেম্বরে ভেনেজুয়েলার তেলবাহী প্রথম জাহাজ ‘দ্য স্কিপার’-কে টেক্সাসে নিয়ে গিয়ে সেটির জ্বালানি বাজেয়াপ্ত করা হয়েছিল।
আন্তর্জাতিক নৌ-বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর এবং লোহিত সাগরীয় এলাকায় এই পাল্টাপাল্টি জাহাজ জব্দের রাজনীতি বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
এই উত্তেজনার ফলে বাণিজ্যিক জাহাজগুলোর বিমা প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যেতে পারে। সেই সঙ্গে জাহাজগুলো গতিপথ পরিবর্তন করতে বাধ্য হওয়ায় দক্ষিণ এশিয়া (বিশেষ করে ভারত) এবং ইউরোপের বাজারে পণ্য পৌঁছাতে দেরি হতে পারে।

ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতকে ‘হেলহোল’ বা ‘নরককুণ্ড’ বলে অভিহিত করা একটি বক্তব্য শেয়ার করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৮ মিনিট আগে
ইসরায়েলে পৌঁছেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশেষ সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি সদস্য। তাঁরা নিজেদের বাইবেলের ‘হারিয়ে যাওয়া গোত্র’-এর বংশধর বলে দাবি করেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, দলটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার পর ইসরায়েলের পতাকার রঙে সাজানো নীল-সাদা বেলুনের...
১ ঘণ্টা আগে
বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো ড্রাগ নীতিতে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যের ওপর থেকে কড়া বিধিনিষেধ শিথিল করে একে তুলনামূলক ‘কম বিপজ্জনক’ ড্রাগ হিসেবে পুনর্নির্ধারণ করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে