
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত ইতুরুপ দ্বীপ সফর করেছেন। রুশ গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। হোক্কাইডো দ্বীপের কাছে কুরিল দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরের এক দিন আগে রাশিয়া বড় ধরনের নৌ মহড়া চালায় এবং তাদের মিত্র উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপান কখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষর করেনি। এর প্রধান কারণ ছিল দ্বীপগুলো নিয়ে অমীমাংসিত আঞ্চলিক বিরোধ। জাপান এসব দ্বীপকে ‘নর্দার্ন টেরিটোরিজ’ বা ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ নামে অভিহিত করে।
সফরের সময় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, কুরিল দ্বীপপুঞ্জে এটি পুতিনের প্রথম সরাসরি সফর। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে নৌ মহড়া তদারক করার পর তিনি ইতুরুপ দ্বীপের ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন।
পুতিনের এই সফরের বিরুদ্ধে এক্সে প্রতিবাদ জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। তিনি বলেন, ‘ইতুরুপসহ উত্তরাঞ্চলীয় ভূখণ্ডগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। জাপান এই সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’
রাশিয়ার ভেস্তি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত ছবিতে দেখা যায়, পুতিন গাঢ় রঙের স্যুট পরে একটি কক্ষে দাঁড়িয়ে রয়েছেন। সামনে একটি টেবিলে দুটি বড় টুনা ও হ্যালিবাট মাছ রাখা। সেখানে দুই কর্মকর্তা মাছ ধরা এবং মাছের পরিযায়ী আচরণ নিয়ে তাকে ব্যাখ্যা দিচ্ছিলেন। পরে পুতিন স্থানীয় মাছের ডিমের পদও চেখে দেখেন।
ইতুরুপের স্থানীয় বাসিন্দাদের একটি দলের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, ‘আপনাদের এখানে কী সুন্দর আবহাওয়া, যেন একেবারে কোনো অবকাশকেন্দ্র!’ জবাবে প্রায় ৩০ বছর বয়সী বলে মনে হওয়া এক নারী রসিকতা করে বলেন, ‘আর আমরা ভেবেছিলাম, আপনারাই এই ব্যবস্থা করেছেন!’
পুতিনের এই সফরের এক দিন আগে, বুধবার রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের জলসীমার দিকে ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক দিন আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই সিউল ও ওয়াশিংটনের এই যৌথ সামরিক মহড়ার তীব্র বিরোধিতা করে আসছে।

শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
৩ ঘণ্টা আগে
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
৪ ঘণ্টা আগে