
মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) বিবিসি জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে ওই নারী একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রবেশপথে একটি পার্সেল রেখে হেঁটে চলে যান। অল্প সময়ের মধ্যেই সেটিতে বিস্ফোরণ ঘটে। পরে তিনি একটি ভাড়া করা গাড়ি নিয়ে ইতালি হয়ে জার্মানিতে পালিয়ে গেছেন বলে তদন্তকারীদের ধারণা।
হামলায় গুরুতর আহত হন রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ব্যবসায়িক স্বার্থ থাকা ইউক্রেনীয় বংশোদ্ভূত ধনকুবের ভাদিম ইয়েরমোলায়েভ, তাঁর সঙ্গী ও তাঁদের ১৩ বছর বয়সী ছেলে। শিশুটি সামান্য আহত হলেও দুই প্রাপ্তবয়স্ককে গুরুতর অবস্থায় ফ্রান্সের নিস ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, ইয়েরমোলায়েভের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাঁর সঙ্গীর অবস্থা তখনো আশঙ্কাজনক ছিল।
তদন্তকারীদের ধারণা, হামলার আগে বেরেজোভস্কা কয়েক দিন ধরে ভবনটির ওপর নজরদারি চালিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে তাঁকে গাঢ় রঙের বাকেট হ্যাট পরা অবস্থায় দেখা গেছে। তাঁর ডান হাতে সাপের মতো নকশার একটি ট্যাটু রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পর বেরেজোভস্কার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, জনসাধারণের স্থানে বিস্ফোরক স্থাপন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে। এই নোটিশের মাধ্যমে ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশকে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে হামলায় অন্য কোনো সহযোগী জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে জার্মানির হেসে অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, বিশেষ বাহিনী সন্দেহভাজন ওই নারীর ভাড়া করা বাসা ও ব্যবহৃত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে। এসব আলামত মোনাকোর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
মোনাকোর প্রিন্স দ্বিতীয় আলবেয়ার এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে ইউক্রেনের নাগরিকত্ব ত্যাগ করে সাইপ্রাসের নাগরিকত্ব নেন হামলায় আহত ধনকুবের ইয়েরমোলায়েভ। ২০২৩ সাল থেকে কিয়েভ সরকার তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২০ সালে ফোর্বসের তালিকায় তিনি ইউক্রেনের ৩৯তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
৭ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
৮ ঘণ্টা আগে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর মৃত্যুর চার মাসের বেশি সময় পর। ইসলামি রীতিতে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের প্রচলন থাকলেও খামেনির ক্ষেত্রে এই দীর্ঘ বিলম্ব বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
৮ ঘণ্টা আগে