
চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তি আলোচনায় নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে ইরান যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের এই পদক্ষেপকে ‘উপহার’ ও ‘ভালো ইঙ্গিত’ হিসেবে অভিহিত করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত কেবিনেট মিটিংয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে ইরান থেকে একটি ‘দামি এবং জ্বালানি-সংক্রান্ত উপহার’ পাওয়ার কথা বলে উপস্থিত সবাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিলেন। তখন তিনি বিস্তারিত কিছু না বললেও আজ এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘তারা (ইরান) বলেছে—আমরা যে আলোচনার বিষয়ে আন্তরিক এবং দৃঢ়, তা প্রমাণ করতে আপনাদের আটটি তেলের জাহাজ যাওয়ার অনুমতি দিচ্ছি। আটটি বড় তেলের জাহাজ।’
ট্রাম্প আরও জানান, প্রাথমিকভাবে আটটি জাহাজের কথা থাকলেও এরপর আরও দুটি জাহাজকে যাওয়ার সুযোগ দেওয়া হয়। ছেড়ে দেওয়া ১০টি ট্যাংকারের মধ্যে বেশ কয়েকটি পাকিস্তানের পতাকাবাহী জাহাজ ছিল বলেও উল্লেখ করেন ট্রাম্প।
উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে এই জাহাজগুলো ঠিক কাদের মালিকানাধীন বা সেগুলোতে কী পরিমাণ তেল ছিল, সে বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের তেল আবিব, মধ্যাঞ্চলীয় এলাকা ও জেরুজালেমে বৃহস্পতিবার প্রায় সারাদিন থেমে থেমে সতর্ক সংকেত বেজেছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করে সুবিধা পাওয়ার পর, এবার পাল্টা সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সহায়তার জন্য রাশিয়া ড্রোন, ওষুধ...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের স্থল আক্রমণের ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ওই সামরিক সূত্রটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি যোদ্ধারা নিজ মাটিতে মার্কিনিদের জন্য একটি ‘ঐতিহাসিক জাহান্নাম’ তৈরি করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে
তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই চুক্তির সদস্যপদ ইরানের জন্য কোনো সুবিধা তো আনেইনি, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাগিরির হাতিয়ারে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে