
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্রের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে। গতকাল শনিবার (১৬ মে) হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় গবাদিপশু বোঝাই একটি গাড়ি থামিয়ে তিনি দাবি করেন—জবাই করার জন্য নিয়ে যাওয়া গরুর সঠিক বয়স প্রমাণ করতে ‘বার্থ সার্টিফিকেট’ বা জন্মসনদ দেখাতে হবে। বিধায়কের এই মন্তব্যের পরই কড়া কটাক্ষ ও রসিকতায় মেতে উঠেছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস।
এনডিটিভি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের নেতৃত্বে লেবুখালি এলাকায় একটি গবাদিপশু বোঝাই গাড়ি আটকানো হয়। গাড়ি আটকে তিনি ভেতরে থাকা গরুগুলোকে নামিয়ে রাস্তার ধারের গাছের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দেন এবং সেগুলোর জন্য খড় ও জলের ব্যবস্থা করেন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে রেখা পাত্র দাবি করেন, অবৈধ গবাদিপশু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো গরুকে জবাই করা যাবে না।
তিনি আরও বলেন, আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী গরু জবাইয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। যদি কাউকে অবৈধভাবে গরু পরিবহন করতে দেখা যায়, তবে আমরা তাদের আটকাব এবং গরুর ‘বার্থ সার্টিফিকেট’ বা জন্মসনদ দেখাতে বলব। কেউ যদি গরুর জন্মসনদ দেখাতে ব্যর্থ হয়, তবে আইনের প্রচলিত ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপি বিধায়কের এই আজব দাবি নিয়ে কটাক্ষ ও উপহাস করেছে তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ রসিকতা করে বলেছেন, বিজেপি শাসিত অন্য কোনো রাজ্যে গরুর জন্মসনদ দেওয়া হয় কি না, তা আগে প্রমাণ করুন।
তিনি বলেন, ‘আমরা মাননীয় বিধায়কের কাছে অনুরোধ করব, বিজেপির শাসনাধীন যেকোনো একটি রাজ্য থেকে গরুর নামে ইস্যু করা একটি বার্থ সার্টিফিকেট এনে দেখান। তাহলে আমাদের সবার জন্য বুঝতে সুবিধা হতো। আর বিজেপি যদি সত্যিই গরুর এমন কোনো বার্থ সার্টিফিকেট দেখাতে পারে, তবে আমাদের এটাও খতিয়ে দেখতে হবে যে এই সার্টিফিকেট দেওয়ার কর্তৃত্ব বা অধিকার কার রয়েছে!’
উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরপরই নতুন সরকার গবাদিপশু পাচার রোধে কড়া পদক্ষেপের ঘোষণা দিলেও, দলীয় বিধায়কের এই ‘গরুর বার্থ সার্টিফিকেট’ চাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে এখন হাসির খোরাক জোগাচ্ছে।

গত ১৩ মে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। ১৯৫০ সালের ‘বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট’ এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি গোপন রাখা হলেও উভয় দেশই স্বীকার করেছে, যেকোনো এক পক্ষ আক্রান্ত হলে অপর পক্ষ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১২ সালে রাজ্যে প্রথম ইমাম ভাতার ঘোষণা করেছিল। ওই প্রকল্পের আওতায় রাজ্যের নিবন্ধিত ইমামদের প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে সম্মানী ভাতা দেওয়া শুরু হয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পেশ করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে তেহরানে অবস্থানরত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাঁর পূর্বনির্ধারিত দুই দিনের সফর আরও এক দিন...
৩ ঘণ্টা আগে