Ajker Patrika

মাত্র ৪০ বছর বয়সে বিদায় নিলেন রেসলিং তারকা বেঞ্জামিন স্যাটারলি

আজকের পত্রিকা ডেস্ক­
মাত্র ৪০ বছর বয়সে বিদায় নিলেন রেসলিং তারকা বেঞ্জামিন স্যাটারলি
বেঞ্জামিন স্যাটারলি। ছবি: সিএনএন

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিএনএন জানায়, ইংল্যান্ডের নিউক্যাসলের বাসিন্দা স্যাটারলি ২০০৪ সালে পেশাদার রেসলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর বিশ্বের বিভিন্ন রেসলিং প্রতিষ্ঠানে পারফর্ম করে দ্রুত পরিচিতি পান। দুর্দান্ত হাই-ফ্লাইং মুভ, ক্ষিপ্রতা ও রিংয়ে অসাধারণ দক্ষতার জন্য তিনি ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয় ছিলেন।

২০১৯ সালে এইডব্লিউ-তে যোগ দেন স্যাটারলি। প্রতিষ্ঠানটির হয়ে তিনি একাধিক শিরোপা জেতেন এবং বেশ কিছু স্মরণীয় ম্যাচে অংশ নেন। ২০২২ সালে তিনি এইডব্লিউ অল-আটলান্টিক চ্যাম্পিয়নশিপ-এর প্রথম চ্যাম্পিয়ন হন। পরে এই শিরোপার নাম পরিবর্তন করে এইডব্লিউ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাখা হয়।

২০২৪ সালে নিজের দেশ ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে বিপুল দর্শকের সামনে ক্লদিও কাস্তানিওলি ও হুইলার ইউটার সঙ্গে দল গড়ে এইডব্লিউ ওয়ার্ল্ড ট্রিওজ চ্যাম্পিয়নশিপ জয় করেন তিনি।

এর আগে ডব্লিউডব্লিউই-তে ‘নেভিল’ নামে রেসলিং করেছেন স্যাটারলি। সেখানে তাঁর দুর্দান্ত আকাশপথের আক্রমণাত্মক কৌশলের কারণে ‘কিং অব দ্য ক্রুইজারওয়েইটস’ এবং ‘দ্য ম্যান দ্যাট গ্রেভিটি ফরগেট’—এর মতো উপাধিও পেয়েছিলেন তিনি।

মৃত্যুর মাত্র এক দিন আগেও এইডব্লিউ-এর ‘অল-আউট’ পে-পার-ভিউ ইভেন্টে রেসলিং করেছিলেন স্যাটারলি। শিকাগোর কাছে অনুষ্ঠিত ওই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন আন্দ্রাদে এল ইদোলো।

এইডব্লিউ-এর ওয়েবসাইট অনুযায়ী, ২০১৯ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর স্যাটারলি মোট ১৪৭টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে জয় ৯৪ টি, হার ৪৭টি এবং ড্র চারটি।

স্যাটারলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী রেসলার ও ভক্তরা। এইডব্লিউ রেসলার নিক ওয়েন তাঁকে রেসলিংয়ের অন্যতম সেরা উদ্ভাবক ও পেশাদার রেসলার হিসেবে উল্লেখ করেছেন। আরেক ইংলিশ রেসলার উইল ওসপ্রে তাঁকে নিজের দেশের ‘সেরা মানুষ’ হিসেবে স্মরণ করেছেন।

স্যাটারলির মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই ‘দ্য বুচার’ নামে পরিচিত আরেক এইডব্লিউ রেসলার অ্যান্ডি উইলিয়ামস মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত