
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নাড়িয়ে দেয়নি, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও নৌপরিবহনেও ব্যাপক প্রভাব ফেলেছে। এসব হামলায় ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হয়েছেন।
সবচেয়ে বড় ঘটনাটি হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তাঁর বাসভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু ইরানের রাজনৈতিক কাঠামোয় বড় শূন্যতা তৈরি করেছে। দীর্ঘ তিন দশকের বেশি সময় তিনি নিরাপত্তা কাঠামোর মাধ্যমে ক্ষমতা সুসংহত করেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বৈরিতা বজায় রাখেন।
উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিহত হয়েছেন আলী লারিজানি, যিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। গত ১৭ মার্চ পারদিস এলাকায় হামলায় তিনি তাঁর ছেলে ও এক সহযোগীসহ নিহত হন। তিনি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা এবং ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ছিলেন।
এ ছাড়া ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব বুধবার (১৮ মার্চ) ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি কঠোরপন্থী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং খামেনির ঘনিষ্ঠ মহলে কাজ করেছেন।
খামেনির আরেক ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানিও গত ২৮ ফেব্রুয়ারির হামলায় তেহরানে নিহত হন। তিনি ইরানের নিরাপত্তা ও পারমাণবিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
সামরিক নেতৃত্বেও বড় আঘাত এসেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মোহাম্মদ পাকপুর একই দিনে নিহত হন। তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও ওই হামলায় প্রাণ হারান। সামরিক পরিকল্পনা ও প্রতিরক্ষা নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদোলরহিম মুসাভি তেহরানে এক উচ্চপর্যায়ের বৈঠকে থাকা অবস্থায় নিহত হন। তিনি দেশের বিভিন্ন সামরিক শাখার সমন্বয় করতেন।
এ ছাড়া বাসিজ প্যারামিলিটারি বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি ১৭ মার্চের হামলায় নিহত হন। এই বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ধারাবাহিক এই হামলা ইরানের ক্ষমতার শীর্ষ স্তরকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
৬ মিনিট আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৮ মিনিট আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে...
২৮ মিনিট আগে
রাশিয়ায় বিরল এক রাজনৈতিক নাটকীয়তায় দীর্ঘদিনের ক্রেমলিনপন্থী আইনজীবী ইলিয়া রেমেসলো হঠাৎ করেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। টেলিগ্রামে প্রায় ৯০ হাজার অনুসারীর উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি জানান—কেন তিনি পুতিনকে সমর্থন করা বন্ধ করেছেন।
২ ঘণ্টা আগে