
ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের রণক্ষেত্রে ২০২৪ সালে সোয়া ৪ লাখের বেশি সেনা হারিয়েছে। অর্থাৎ, এই সংখ্যক সেনা হয় প্রাণ হারিয়েছেন, নয়তো আহত হয়ে রণক্ষেত্রে ছেড়েছেন। তবে রাশিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রতিবাদ জানানো হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া ২০২৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্কে ধীর গতিতে হলেও অগ্রযাত্রায় বজায় রেখেছে। এই সময়ে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ৪ হাজার ১৬৮ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। স্যাটেলাইট চিত্র এবং ভৌগোলিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে মার্কিন থিংকট্যাংকটি।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বলেছে, ‘রুশ বাহিনী ২০২৪ সালে মাঝারি আকারের চারটি জনপদ—আভদিভকা, সেলিদোভ, ভুহ্লেদার ও কুরাখোভ দখল করেছে। যার মধ্যে সবচেয়ে বড় জনপদটির যুদ্ধপূর্ব জনসংখ্যা ছিল ৩১ হাজার জনের কিছু বেশি। রুশ বাহিনী আভদিভকা দখলে চার মাস এবং সেলিদোভ ও কুরাখোভ দখলে দুই মাস করে সময় নিয়েছে।’
মার্কিন থিংকট্যাংকটি আরও জানিয়েছে, ‘এই জনপদগুলো দখল করেও রুশ বাহিনী ইউক্রেনীয় প্রতিরক্ষার কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রকে হুমকির মুখে ফেলতে পারেনি।’ এতে আরও বলা হয়, ‘মস্কোর সেনারা তাদের কৌশলগত অগ্রগতিকে ইউক্রেনের পেছনের দিকে গভীর অনুপ্রবেশে রূপান্তর করতে প্রয়োজনীয় দ্রুত মেকানিক্যাল মুভমেন্ট (সামরিকভাবে ঠেকিয়ে দেওয়া) চালাতে ব্যর্থ হয়েছে।’
এই গতিতে চললে কেবল দোনেৎস্ক দখল করতেই রাশিয়ার আরও দুই বছর লাগবে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষণ। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর কমান্ডারদের এ কাজ গত বছরের ১ অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিলেন।
এই অগ্রগতি অর্জনে রাশিয়াকে চরম মূল্য দিতে হয়েছে। ইউক্রেনীয় বাহিনী প্রতিরক্ষার সুবিধা কাজে লাগিয়ে শহুরে এলাকায় ভবন থেকে ভবন এবং স্ট্রিট ফাইট বা রাস্তায় রাস্তায় যুদ্ধ করে রুশ বাহিনীর ব্যাপক ক্ষতি করেছে।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি গত সোমবার জানান, ২০২৪ সালে রুশ বাহিনীর আহত ও নিহতের সংখ্যা আনুমানিক ৪ লাখ ২৭ হাজার। কয়েক দিন পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা ছিল ৪ লাখ ৩০ হাজার ৭৯০ জন। এই সংখ্যা ২০২২ ও ২০২৩ সালের সম্মিলিত ক্ষয়ক্ষতির চেয়েও বেশি।
ইউক্রেনের সরকারি তথ্য বিবেচনায় নিলে, রাশিয়া গত বছর প্রতিদিন ১ হাজার ১৮০ জন করে সেনা হারিয়েছে। তবে বছরের শেষ দিকে, বিশেষ করে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার প্রচেষ্টায় রুশ বাহিনীর আক্রমণ বৃদ্ধির ফলে দৈনিক ক্ষয়ক্ষতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নভেম্বর ও ডিসেম্বর মাসে রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা ছিল যথাক্রমে ৪৫ হাজার ৭২০ এবং ৪৮ হাজার ৬৭০ জন করে। এ বিষয়টি ইঙ্গিত করে জেনারেল সিরস্কি বছরের শেষ দিনে তাঁর সেনাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ‘এ বছর (২০২৪ সাল) রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিয়েছে। কারণ, আমাদের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী শত্রুর আরও বেশি সরঞ্জাম ও জনশক্তি ধ্বংস করেছে।’
রাশিয়া গত অক্টোবরের দৈনিক ১৪ বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করলেও নভেম্বরে বেড়ে ২৮ বর্গকিলোমিটারে পৌঁছায়। তবে ডিসেম্বর মাসে তা কমে দৈনিক ১৮ বর্গকিলোমিটার হয়। কিন্তু এই সময়েও রাশিয়ার সেনা হতাহতের পরিমাণ কমেনি। গত সোমবার সিরস্কি বলেন, ‘গত সপ্তাহে, প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ রুশ সৈন্য নিহত ও আহত হয়েছে।’
এ ছাড়া, ইউক্রেন দাবি করেছে, তারা ৩ হাজার ৬৮৯টি রুশ ট্যাংক, কয়েক হাজার সাঁজোয়া যান এবং ১৩ হাজারের বেশি আর্টিলারি বা গোলন্দাজ ইউনিট ধ্বংস করেছে। ইউক্রেনের নৌবাহিনী জানায়, তারা পাঁচটি রুশ যুদ্ধজাহাজ এবং ৪৫৮টি ছোট নৌযান ডুবিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৫ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৬ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৬ ঘণ্টা আগে