Ajker Patrika

কাউন্টারটেররিজমের প্রধান পদত্যাগ করায় ভালো হয়েছে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০০: ০৩
কাউন্টারটেররিজমের প্রধান পদত্যাগ করায় ভালো হয়েছে: ট্রাম্প
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।

ট্রাম্প বলেন, ‘যখন আমি তাঁর (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তাঁর চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনো হুমকি নয়।’ ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল— প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কিনা।’

এর আগে আজ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনটিসি) প্রধান জো কেন্ট পদত্যাগের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে কেন্ট জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন তিনি।

এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি পোস্ট করেন জো কেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমি বিবেকের দিক থেকে চলমান ইরান যুদ্ধকে সমর্থন করতে পারি না।’

কেন্ট আরও দাবি করেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত