
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি।
ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
পোপ বেনেডিক্ট ষোড়শ পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে কার্ডিনাল জর্জ মারিও বেরগোগলিও ক্যাথলিক চার্চের নেতৃত্ব পান।
ফ্রান্সিসের নেতৃত্বে ভ্যাটিকানে অনেক বিষয়ের সূচনা করে। তিনি ক্যাথলিক চার্চে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেন। তবে ঐতিহ্যবাদীদের মধ্যেও জনপ্রিয় ছিলেন।
ফ্রান্সিস আমেরিকা বা দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন। সিরীয় বংশোদ্ভূত গ্রেগরি তৃতীয় ৭৪১ সালে মারা যাওয়ার পর থেকে রোমে কোনো অ–ইউরোপীয় বিশপ ছিলেন না।
ফ্রান্সিস সেন্ট পিটারের সিংহাসনে নির্বাচিত প্রথম জেসুইটও ছিলেন। যেখানে জেসুইটদের ঐতিহাসিকভাবে রোম সন্দেহের চোখে দেখত।
ফ্রান্সিসের পূর্বসূরি বেনেডিক্ট ষোড়শ প্রায় ৬০০ বছরের মধ্যে স্বেচ্ছায় অবসর নেওয়া প্রথম পোপ। প্রায় এক দশক ধরে ভ্যাটিকান গার্ডেনে শুধু এই দুজন পোপের আবাসস্থল ছিল।
আর্জেন্টিনার কার্ডিনাল বেরগোগলিও হিসেবে ২০১৩ সালে পোপ হওয়ার সময়ই তাঁর বয়স সত্তরের বেশি ছিল।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ পঞ্চম বছরে পড়েছে। অন্যদিকে পাঁচ সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আপাতদৃষ্টিতে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কোনোভাবেই দুটি যুদ্ধের একে অপরের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন। তবে সময় যত গড়াচ্ছে...
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়ক গুরুত্বপূর্ণ ভাষণের ঠিক আগে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রায় এক বছর দায়িত্ব পালনের পর বন্ডিকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়।
৮ ঘণ্টা আগে
ইরানের পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার আইনজীবী নাসরিন সোতুদেহকে তেহরানে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে গ্রেপ্তারের পর থেকে তাঁর অবস্থান এখনো অজানা। এই ঘটনায় দেশটির নাগরিক সমাজের ওপর সরকারের দমন-পীড়ন নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।
৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন ও স্ববিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় এক রাষ্ট্রীয় সফরকালে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের এই অসংলগ্ন আচরণ বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি করছে।
৯ ঘণ্টা আগে