
ইরান যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই যুদ্ধে প্রতি সেকেন্ডে প্রায় ১০ হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৩৭ হাজার টাকা) খরচ করেছে ওয়াশিংটন। এ পর্যন্ত যুদ্ধে দেশটির মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে (প্রথম ৩ সপ্তাহে) আনুমানিক ২৭ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে (প্রায় ৩ লাখ ৩২ হাজার কোটি টাকা)।
এসআইপিআরআইয়ের তথ্যমতে, গত মঙ্গলবার যুদ্ধবিরতির আগপর্যন্ত ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় ৮৯০ মিলিয়ন ডলার। এই বিপুল অর্থের একটি বড় অংশ ব্যয় হয়েছে গোলাবারুদ, বিমান হামলা, নৌ সেনা মোতায়েন এবং গোয়েন্দা কার্যক্রমে।
এর মধ্যে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রে প্রতিদিন খরচ হয়েছে ৩২০ মিলিয়ন ডলার, যা মোট ব্যয়ের ৩৬ শতাংশ। টমাহক ক্রুজ মিসাইল এবং জেডিএএম বোমার মতো নির্ভুল লক্ষ্যভেদী মারণাস্ত্রের পেছনে গেছে এই অর্থ। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১২ থেকে ১৫ হাজার গোলাবারুদ ব্যবহার করেছে, যার মধ্যে ১ থেকে ২ হাজার ছিল শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
যুদ্ধবিমানের উড্ডয়ন, বোমাবর্ষণ এবং গোয়েন্দা নজরদারিতে প্রতিদিন খরচ হয়েছে ২৪৫ মিলিয়ন ডলার (মোট ব্যয়ের ২৭ দশমিক ৫ শতাংশ)।
নৌ অভিযানের অংশ হিসেবে বিমানবাহী রণতরি এবং সাবমেরিন পরিচালনার জন্য প্রতিদিন ব্যয় হয়েছে ১৫৫ মিলিয়ন ডলার।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাড এবং প্যাট্রিয়টের পেছনে প্রতিদিন ব্যয় হয়েছে ৯৫ মিলিয়ন ডলার। গোয়েন্দা কার্যক্রমে সহায়ক কৃত্রিম উপগ্রহের চিত্র এবং সাইবার কার্যক্রমের পেছনে প্রতিদিন ৪৫ মিলিয়ন ডলার খরচ করেছে পেন্টাগন। এ ছাড়া রসদ ও জনবলে (সৈনিকদের বেতন ও লজিস্টিকস খাতে) প্রতিদিন ব্যয় হয়েছে ৩০ মিলিয়ন ডলার।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধের প্রথম তিন সপ্তাহেই সামরিক সরঞ্জাম ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র ১ দশমিক ৪ থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছিল। এই ঘাটতি মেটাতে পেন্টাগন হোয়াইট হাউসের কাছে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের একটি বিশেষ বাজেটও চেয়েছে।
সর্বশেষ ৩ এপ্রিল চলমান ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন (১৫০০ বিলিয়ন) ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ছিল গত এক বছরে পেন্টাগনের মোট ব্যয়ের চেয়ে ৪০ শতাংশ বেশি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে নতুন করে ধর্মীয় মেরুকরণ ও দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল থেকে সম্প্রতি বহিষ্কার করা বিধায়ক হুমায়ুন কবীরের একটি বিতর্কিত ‘স্টিং অপারেশন’ ভিডিওর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির অবস্থান...
৩৫ মিনিট আগে
ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে টানা তিন ঘণ্টা নজরদারি শেষ করে ইতালির সিগোনেলা নৌঘাঁটিতে ফিরছিল। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, নিখোঁজ হওয়ার আগে ড্রোনটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং জরুরি সংকেত ‘কোড ৭৭০০’ পাঠাতে শুরু করে।
২ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ‘বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি’র ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মার্কিন নাগরিকদের মধ্যে নেতিবাচক মনোভাব ক্রমে বাড়ছে। বিশেষ করে, তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে।
৩ ঘণ্টা আগে