
চলন্ত স্কুটারে ধাক্কা দিয়ে তিন আরোহীকে হত্যার পর তরুণ বললেন, ‘বাবা সব সামলে নেবেন।’ এমনই দৃশ্য দেখা গেল ভারতের কেরালার কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের কাছের এক সড়কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে গেছে। দুর্ঘটনার পর ১৯ বছর বয়সী ওই তরুণকে বলতে শোনা যায়, ‘রাস্তা কীসের জন্য? গাড়ি চালানোর জন্য, তাই না?’
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রোববার রাত ১টা ৪৫ মিনিটের দিকে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সড়কে দ্রুতগতির মিনি কুপার গাড়ি দিয়ে একটি দুই চাকার যানকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
পুলিশের করা এফআইআরের তথ্য অনুযায়ী, দ্রুতগতির মিনি কুপার গাড়িটি সুহাইল সাজিভ নামে এক তরুণ চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। গাড়িটি পেছন থেকে তিন তরুণ-তরুণী বহনকারী একটি স্কুটারকে ধাক্কা দেয়। ধাক্কায় আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এরপর গাড়িটি প্রায় ১০০ মিটার পর্যন্ত স্কুটারটিকে টেনে নিয়ে গিয়ে থামে বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য, দুর্ঘটনার পর সুহাইলের মধ্যে অনুশোচনার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, ‘রাস্তা কীসের জন্য? গাড়ি চালানোর জন্য, তাই না?’
তিনি পুলিশকে আরও বলেছেন বলে অভিযোগ, তাঁর বাবা বিষয়টি সামলে নেবেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত এসব মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পরও অভিযুক্তের মধ্যে অনুশোচনার অভাব রয়েছে বলে মনে করছেন অনেকে।
এ ঘটনায় ক্ষোভ বাড়তে থাকার মধ্যে সুহাইলকে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় একদল তরুণের তাঁকে মারধর করার দৃশ্যও সামনে এসেছে বলে জানা গেছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, দুর্ঘটনার আগে অভিযুক্ত তরুণ একাধিক বারে মদ্যপান করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কেরালায় মদ্যপানের বৈধ বয়স ২৩ বছর। অর্থাৎ ১৯ বছর বয়সী কাউকে মদ পরিবেশন করা বেআইনি।
কেরালার আবগারি বিভাগের মন্ত্রী এম লিজু দুর্ঘটনার আগে ১৯ বছর বয়সী ওই তরুণকে মদ পরিবেশন করা বারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তকে যেসব প্রতিষ্ঠানে মদ পরিবেশন করা হয়েছিল, সেগুলো শনাক্ত করে অবিলম্বে মামলা করার জন্য আবগারি কমিশনার ও এরনাকুলামের যুগ্ম আবগারি কমিশনারকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
নিহতরা হলেন ওয়ানাড়ের মাদাক্কিমালা এলাকার বাসিন্দা দেবিকা (২১), পালাক্কাডের গোপিকা (২২) এবং কর্ণাটকের ম্যাঙ্গালুরুর ইজাজ (২১)।
তিনজনই কাক্কানাডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁরা চা পান করতে বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলেই গোপিকা ও দেবিকার মৃত্যু হয়। ইজাজকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ভারতের সবচেয়ে ধনী পরিবারের পর্যায়ে থাকা মানুষদের জীবনযাত্রার মানও বেশ কয়েকটি উন্নত অর্থনীতির দেশের আয়ের দিক থেকে সবচেয়ে নিচের স্তরে থাকা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
২ ঘণ্টা আগে
ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৫ ঘণ্টা আগে
ব্রিটেনে খ্রিষ্টীয় জাতীয়তাবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল থাকা গোষ্ঠীর অধিকাংশই নিজেদের খ্রিষ্টান বললেও খুব কম মানুষ নিয়মিত গির্জায় যান। তাঁদের কাছে খ্রিষ্টধর্ম চর্চার চেয়ে দেশের খ্রিষ্টীয় ঐতিহ্য রক্ষা বেশি গুরুত্বপূর্ণ বলে থিওসের নতুন এক জরিপে উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার একই সঙ্গে রাজপথ এবং আইনি প্ল্যাটফর্মে আন্দোলন জোরদার করছে দেশটির বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশনারদের বিচার বিভাগীয় বা শাস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা...
৬ ঘণ্টা আগে