
বাংলাদেশের জন্য মনোনীত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর (এডিজিপিআই) এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘বাংলাদেশে ভারতের মনোনীত হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনায় ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধির বিষয় গুরুত্ব পেয়েছে।’
এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো, যখন সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসামের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ভারতের ‘আইনি ও প্রশাসনিক বিষয়।’ তিনি বলেন, এসব অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ‘কোনো সুযোগ’ নেই। তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক ঠেলে পাঠানোর ঘটনা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়া ও বিদ্যমান প্রত্যর্পণ ব্যবস্থার মাধ্যমে তাকে ফেরত আনার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে আইনি কার্যক্রমের মুখোমুখি করতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বৈধ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি বড় কাঠামোগত পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। আঞ্চলিক কূটনীতিতে এটি এক রূপান্তরমূলক অধ্যায়ের সূচনা করছে। দুই দেশই এখন ভবিষ্যৎমুখী ও বাস্তববাদী সম্পর্ক গঠনের পথে এগোচ্ছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্পর্ককে স্বার্থভিত্তিক ও কার্যকর অংশীদারত্বের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই ঘটনাপ্রবাহ এমন এক সময় সামনে এল, যখন নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত ব্যবস্থাপনা এবং অঞ্চলের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি জটিল পর্যায় অতিক্রম করছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য গোলাবারুদ সংরক্ষণ করতে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সিনেট শুনানিতে আইনপ্রণেতাদের এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিউইয়র্কের সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলেন সিটি মেয়র জোহরান মামদানি। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নিউইয়র্কের পাঁচটি বরোর বাসিন্দাদের জন্য মাত্র ৫০ ডলারে বিশেষ ক্যাটাগরির টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি এক ব্যক্তির বিধবা স্ত্রীর পক্ষে দেওয়া স্থায়ী লোক আদালতের (পিএলএ) রায় বহাল রেখেছেন। ওই ব্যক্তি জীবনবিমা পলিসি নেওয়ার মাত্র ২৫ দিনের মাথায় মারা যান। আর পলিসিটিতে মৃত্যুকালীন সুবিধা হিসেবে ১৪ লাখ ২২ হাজার রুপি নির্ধারিত ছিল। ফলে এখন স্ত্রীকে পুরো অর্থই দিতে হবে।
৬ ঘণ্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি বালজিৎ সিং ওরফে বিট্টু। তিনি চাক ধাড়িওয়াল গ্রামের বাসিন্দা। পাঠানকোট-জম্মু অংশের ন্যাশনাল হাইওয়ে-৪৪-এর একটি সেতুর কাছে থাকা দোকানে তিনি একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। অভিযোগ, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর...
৭ ঘণ্টা আগে