গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবেছে। এই ঘটনায় অন্তত ৭৮ জনের মরদেহ এবং শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রিসের উপকূল রক্ষীবাহিনীর বরাতে এএফপি জানিয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইটালির দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ গ্রিসের উপকূলে নৌকাটি ডুবে যায়।
লিবিয়ার টোব্রুক বন্দর থেকে ছেড়ে যাওয়া ওই নৌকায় অন্তত ৪০০ জন মানুষ ছিল বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার রাতে প্রবল বাতাসের কারণে দক্ষিণ পশ্চিম পেলোপনিসের কাছে নৌকাটি ডুবে যায়।
এরপর বুধবার সকালে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করার খবর এসেছে। তাদের গ্রিসের কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্রে শুকনো কাপড় এবং চিকিৎসা সেবা পেয়েছে।
হাইপোথার্মিয়ার উপসর্গ থাকায় চারজন অভিবাসনপ্রত্যাশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত ‘অতিরঞ্জিত দাবি’ ও ‘অবাস্তব প্রত্যাশার’ প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।
১ ঘণ্টা আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। আজ রোববার জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী প্রচার মানেই সাধারণত তপ্ত ভাষণ আর স্লোগানের লড়াই। তবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে আজ সেই চেনা মেজাজে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার টানা চারটি জনসভার ফাঁকে ঝাড়গ্রামে থেমে স্থানীয় জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’র স্বাদ নিলেন তিনি।
২ ঘণ্টা আগে