
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জেলেনস্কি জানান, ট্রাম্পের ঘোষণা তাঁর কাছে নতুন খবর। তবে রাশিয়া যদি জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মত হয়, তাহলে ইউক্রেনও যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে জানান তিনি।
জেলেনস্কির ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, এ বিষয়ে কেউ কিছু জানেন না।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘অবিলম্বে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। উভয় পক্ষ সম্মত হয়েছে। এটি ভঙ্গ করবেন না!’
তবে এই যুদ্ধবিরতির শর্ত, মেয়াদ কিংবা বাস্তবায়নপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যমটি।
ট্রাম্পের এই ঘোষণার আগে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন তিনি। এর আগে আজ রোববার জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে তাঁর দেশও রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে প্রস্তুত।
জ্বালানি অবকাঠামোয় হামলা নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে চলমান মতবিরোধের মধ্যেই নতুন এই ঘোষণা এল।
রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দুই দেশের যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই একে অপরের জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এসব হামলা বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
তবে ট্রাম্পের ঘোষণার পরও যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৮ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৯ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
১০ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
১১ ঘণ্টা আগে