
পোপ লিও যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্ব বর্তমানে ‘মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, এই নেতারা এসব ধ্বংসযজ্ঞ চালাতে এবং ফায়দা লুটতে ধর্মের নাম ব্যবহার করছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে আক্রমণ করার কয়েক দিন পরই তিনি এই জোরালো মন্তব্য করলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ক্যামেরুনে এই কঠোর বক্তব্য দেন পোপ।
প্রথম আমেরিকা পোপ হিসেবে লিও যুদ্ধ জায়েজ করতে ধর্মীয় বয়ান ব্যবহারকারী নেতাদেরও সমালোচনা করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহর বামেন্ডায় এক সভায় তিনি ‘জীবন চলার পথ আমূল পরিবর্তনের’ আহ্বান জানান। উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় এক দশক ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
পোপ বলেন, ‘যুদ্ধের হোতারা এমন ভাব করেন যেন—তারা জানেনই না যে, ধ্বংস করতে মাত্র এক মুহূর্ত লাগে, অথচ অনেক সময় পুনর্গঠনের জন্য পুরো এক জীবনও যথেষ্ট নয়।’ তিনি যোগ করেন, ‘তারা এই সত্য দেখেও না দেখার ভান করেন যে, হত্যা আর ধ্বংসলীলায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ চিকিৎসা, শিক্ষা আর সংস্কারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
আফ্রিকা সফরের প্রাক্কালে এবং গত মঙ্গলবার রাতে পোপ লিওর বিরুদ্ধে ট্রাম্পের বাচিক আক্রমণ আফ্রিকায় গভীর উদ্বেগের সৃষ্টি করে। বিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের এক-পঞ্চমাংশের বেশি এই মহাদেশে বাস করেন। ১০০ কোটির বেশি সদস্যের চার্চের নেতা হিসেবে প্রথম বছরের অধিকাংশ সময় পোপ লিও অনেকটা নিভৃতেই ছিলেন। তবে ইরান ও আমেরিকার মধ্যে শুরু হওয়া যুদ্ধের একজন সোচ্চার সমালোচক হিসেবে তিনি এখন আবির্ভূত হয়েছেন। ৮ কোটি ৫০ লাখ অ্যাংলিকান ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা এবং আর্চবিশপ অব ক্যান্টারবুরি সারাহ মুলালি বৃহস্পতিবার পোপের এই ‘শান্তির আহ্বানের’ প্রতি সংহতি প্রকাশ করেছেন।
বামেন্ডা শহরে পোপ সেই সব নেতাদের কঠোর সমালোচনা করেন যারা যুদ্ধের পেছনে ধর্মীয় অজুহাত দাঁড় করান। তিনি বলেন, ‘ধিক্কার জানাই তাদের, যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ফায়দা লুটতে ধর্ম এবং খোদ ঈশ্বরের নাম ব্যবহার করে পবিত্রতাকে অন্ধকার ও আবর্জনার স্তরে নামিয়ে আনে। এটি এক উল্টে যাওয়া পৃথিবী। ঈশ্বরের সৃষ্টির এমন অপব্যবহার অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে।’
এর আগে গত মাসেও পোপ একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যেসব নেতাদের হাত রক্তে রঞ্জিত, ঈশ্বর তাদের প্রার্থনা কবুল করেন না। তাঁর এই মন্তব্য মূলত মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের প্রতি ইঙ্গিত ছিল বলে ধারণা করা হয়, যিনি ইরান যুদ্ধের পক্ষে খ্রিষ্টীয় যুক্তি তুলে ধরেছিলেন।
গত রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোপ লিওকে ‘অপরাধের বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ’ বলে আক্রমণ শুরু করেন। এরপর গত মঙ্গলবার আবারও তিনি পোপকে নিয়ে কটূক্তি করেন। বুধবার ট্রাম্প যিশুর আলিঙ্গনে নিজের একটি ছবি পোস্ট করেন, যদিও এর আগে নিজেকে যিশুর মতো উপস্থাপন করে একটি ছবি পোস্ট করায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ জানান, তিনি ইরান যুদ্ধ নিয়ে কথা বলা বন্ধ করবেন না, তবে ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের কোনো সরাসরি জবাব তিনি দেননি।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
৪ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
৪ ঘণ্টা আগে