
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
সম্প্রতি সাময়িকীটিতে সাংবাদিক সারাহ ফিটজপ্যাট্রিকের লেখা একটি নিবন্ধে দাবি করা হয়, ক্যাশ প্যাটেল অতিরিক্ত মদ্যপান করেন এবং অফিসে অনুপস্থিতির কারণে তিনি চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। প্যাটেল এই প্রতিবেদনকে একটি ‘বিদ্বেষপূর্ণ, মানহানিকর ও ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা এফবিআইয়ের নেতৃত্বের সমালোচনা করতে পারেন। তবে তাঁরা মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করে আইনি সীমা লঙ্ঘন করেছেন। মূলত প্যাটেলের সম্মান নষ্ট করা ও তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটি করা হয়েছে।
ক্যাশ প্যাটেল তাঁর অভিযোগে আটলান্টিকের বিরুদ্ধে ‘বেনামি সূত্র’ ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ফিটজপ্যাট্রিক এমন কোনো ব্যক্তিকে পাননি, যাঁরা প্রকাশ্যে এই অভিযোগগুলোর পক্ষে কথা বলবেন। পরিবর্তে তিনি কেবল গোপন সূত্রের ওপর নির্ভর করেছেন, যাঁরা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। এমনকি প্রকাশের কয়েক ঘণ্টা আগে স্পষ্টভাবে সতর্ক করা সত্ত্বেও আটলান্টিক এই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে আটলান্টিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে তাদের প্রতিবেদনের সপক্ষে অবস্থান নিয়েছে। তারা বলেছে, ‘আমরা ক্যাশ প্যাটেলকে নিয়ে আমাদের প্রতিবেদনের ওপর অনড় আছি। এই ভিত্তিহীন মামলার বিরুদ্ধে আমরা আমাদের সাংবাদিকদের পক্ষে লড়াই করব।’
ক্যাশ প্যাটেল এফবিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ আলোচনায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আনুগত্য নেই—এমন কর্মকর্তাদের সরিয়ে দিচ্ছেন। বিশেষ করে, ২০২১ সালে ট্রাম্পের বিরুদ্ধে করা ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত এজেন্টদের বরখাস্ত করায় প্যাটেল তীব্র সমালোচনার মুখে পড়েন।

ইয়েমেনের গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দরনগরী মোখা দখলে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
৯ মিনিট আগে
ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিতসাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণ নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিতসাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
৫ ঘণ্টা আগে