
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা। তবে প্রশাসনের দাবি, উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা নয়, বরং আইনবিরোধী ও বিভ্রান্তিকর বিষয়বস্তু সরিয়ে ফেলা।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে জারি করা ওই নির্দেশনায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারগুলোকে তাদের লাইব্রেরি ও ক্যাম্পাসে থাকা সব ধরনের প্রকাশনা পর্যালোচনা করতে বলা হয়েছে। যেসব বই বা নথিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইন লঙ্ঘন ও শিক্ষাগত মূল্যবোধের পরিপন্থী বিষয় বা জাতীয় নিরাপত্তাবিরোধী উপাদান রয়েছে বলে মনে হবে, সেগুলো কর্তৃপক্ষকে জানাতে হবে।
সরকারের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ বা চরমপন্থাকে উৎসাহিত, বৈধতা প্রদান বা মহিমান্বিত করে—এমন কোনো বিষয়বস্তু শিক্ষাপ্রতিষ্ঠানে রাখা হবে না। তবে নির্দেশনায় ঠিক কী ধরনের বিষয়কে ‘আপত্তিকর’ বলা হবে, তার স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি।
এই সিদ্ধান্তের পেছনে সম্প্রতি দুটি সরকারি স্কুল লাইব্রেরিতে থাকা বই নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আপত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলটি অভিযোগ করে, ওই বইগুলো বিচ্ছিন্নতাবাদী নেতাদের ইতিবাচকভাবে তুলে ধরেছে এবং ‘রাষ্ট্রবিরোধী’ মনোভাব ছড়িয়েছে। পরে বই দুটি প্রত্যাহার করা হয়, প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার ও শিক্ষা বিভাগের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষক নূর আহমদ বাবা বলেন, এ ধরনের বিধিনিষেধ ভারতের সংবিধানে নিশ্চিত মতপ্রকাশের স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীর স্টাডিজের এক শিক্ষক বলেন, ইতিহাস, শিক্ষা ও পরিচয় যেখানে দীর্ঘদিন ধরেই বিতর্কিত বিষয়, সেখানে বই যাচাইয়ের উদ্যোগ একাডেমিক স্বাধীনতা ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই গুরুতর প্রশ্ন তোলে।
২০১৯ সালে নয়াদিল্লি কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনার পর থেকে নাগরিক স্বাধীনতা সংকুচিত হয়েছে বলে সমালোচকদের অভিযোগ। গত বছর বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়, গবেষক এ জি নূরানিরসহ ২৫টি বই নিষিদ্ধ করা হয়, যার বৈধতা বর্তমানে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে।
অন্যদিকে বিজেপির মুখপাত্র সুনীল শেঠির দাবি, একাডেমিক স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করার সুযোগ দেওয়া যায় না। আঞ্চলিক ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নবি দারও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানোই সরকারের উদ্দেশ্য, পাঠাভ্যাস সীমিত করা নয়। তবে বিরোধী দল ও শিক্ষাবিদদের আশঙ্কা, এই উদ্যোগ কাশ্মীরের ইতিহাস ও পরিচয় নিয়ে ভিন্নমত প্রকাশের পরিসর আরও সংকুচিত করতে পারে।

দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৯ মিনিট আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নাটকীয় স্পিডবোট অভিযানে হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র তৈরির সরঞ্জাম বহনকারী একটি নৌকা জব্দ করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। অভিযানে নৌকার ক্রুদের আটক করা হয়েছে এবং জব্দ করা সরঞ্জামগুলোর বিষয়ে তদন্ত চলছে।
২ ঘণ্টা আগে