
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে রাষ্ট্রদ্রোহ ও যুদ্ধাপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক উচ্চ আদালত। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
আদালতের রায়ে বলা হয়েছে, পূর্ব কঙ্গোতে তৎপর বিদ্রোহী গোষ্ঠী এম ২৩-কে সমর্থন দেওয়ার অভিযোগে কাবিলাকে রাষ্ট্রদ্রোহ, হত্যা, নির্যাতন, যৌন সহিংসতা এবং বিদ্রোহ উসকে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের প্রধান বিচারপতি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ মুতোম্বো কাতালাই বলেন, সামরিক ফৌজদারি আইনের ৭ নম্বর ধারা প্রয়োগ করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাশিয়া টুডের (আরটি) প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি কাবিলাকে কঙ্গো রাষ্ট্র ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ৩৩ বিলিয়ন থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে জানা গেছে।
২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত কঙ্গো শাসন করেন জোসেফ কাবিলা। চলতি বছরের মে মাসে সিনেট তাঁর সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করে নিলে জুলাই থেকে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। তবে কাবিলা আদালতে হাজির হননি এবং অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে তাঁর অবস্থান অজানা।
এদিকে, বিদ্রোহী গোষ্ঠী এম ২৩ এখনো পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ প্রদেশগুলোতে দখল অভিযান চালিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ খনিগ্রাম ও শহর, যেমন গোমা ও বুকাভু দখল করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। এই অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কঙ্গোতে মৃত্যুদণ্ডের আইন থাকলেও ২০০৩ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ বলবৎ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত দুই দশকে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
আফ্রিকার আরও অনেক দেশ ইতিমধ্যেই মৃত্যুদণ্ড বাতিল করেছে। ২০০০ সালের পর থেকে গ্যাবন (২০১০), কঙ্গো প্রজাতন্ত্র ও মাদাগাস্কার (২০১৫), চাদ (২০২০), সিয়েরা লিওন (২০২১), মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও জাম্বিয়া (২০২২) মৃত্যুদণ্ডের বিধান তুলে দিয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে