ঢাকা: অ্যাস্ট্রাজেনেকার তৈরি মেয়াদোত্তীর্ণ ১৯ হাজার ৬১০ ডোজ ভ্যাকসিন পুড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশ মালাবির স্বাস্থ্য কর্তৃপক্ষ। জনগণকে ভ্যাকসিনের নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মালাবি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
আফ্রিকার দেশের মধ্যে মালাবি প্রকাশ্যে এই প্রথমবারের মতো মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পোড়াল। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ধ্বংস না করার জন্য মালাবির সরকারক্র পরামর্শ দিয়েছিল। কিন্তু পরে তারা এই পরামর্শ থেকে সরে আসে।
মালাবি সরকার আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে গত ২৬ মার্চ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের এক লাখ ২ হাজার ডোজ পায়। এর মধ্যে ৮০ শতাংশ ভ্যাকসিন দেশটি ব্যবহার করেছে। পুড়িয়ে দেওয়ার ভ্যাকসিনগুলোর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত ছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ নিয়ে মালাবির প্রধান স্বাস্থ্য সচিব ডা. চার্লস মওয়ানসাম্বো বিবিসিকে বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। তবে আমরা এগুলো না ধ্বংস করতে জনগণ ভাবতো যে আমরা হয়তো মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ব্যবহার করছি।
মালাবির জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ২৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মালাবিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ১৫৩ জন।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১১ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৩ ঘণ্টা আগে