পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত হয়েছে। ইবোলার মতো অতি সংক্রামক মারবার্গ ভাইরাসে দেশটিতে দুজন শনাক্ত হয়েছেন। মারবার্গ ভাইরাস শনাক্ত দুজনই সম্প্রতি দক্ষিণ আশান্তি অঞ্চলের হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুতে তাঁদের নমুনাগুলো পরীক্ষা করা হয়। তাঁদের দেহে মারবার্গ ভাইরাস শনাক্ত হয়। সেনেগালের একটি পরীক্ষাগারেও নমুনাগুলো পরীক্ষা করা হয়। রোববার আনুষ্ঠানিকভাবে মারবার্গ ভাইরাসে দুজন শনাক্তের বিষয়টি জানায় ঘানার স্বাস্থ্য অধিদপ্তর।
ঘানার কর্মকর্তারা জানান, ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মারবার্গ ভাইরাসের এখনো কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকেরা প্রচুর পরিমানে পানি পানের কথা বলে থাকেন। ভাইরাসটি বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়। মারবার্গ ভাইরাসে মাথাব্যথা, জ্বর, পেশি ব্যথা, রক্ত বমি ও পায়ুপথ দিয়ে রক্ত পড়াসহ নানান উপসর্গ দেখা দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রমতে, আফ্রিকার অ্যাঙ্গোলা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং উগান্ডায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব আছে। ১৯৬৭ সালে জার্মানিতে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়। সে সময় মারবার্গ ভাইরাসে সাতজনের মৃত্যু হয়। ২০০৫ সালে অ্যাঙ্গোলায় ভাইরাসটিতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ভাইরাসে মৃত্যুর হার ৮৮ শতাংশ। এর আগে গত বছরের ২ আগস্ট গিনির দক্ষিণাঞ্চলীয় গুয়েকডু জেলায় মারবার্গের উপসর্গে এক ব্যক্তি মারা যান। তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহের পর নিশ্চিত হওয়া গেছে যে ওই ব্যক্তি মারবার্গে আক্রান্ত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে নির্মিত ১,০৫৫ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়কের নাম তাঁর নামে রাখা হচ্ছে। তিনি বলেন, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এই সম্মান দিচ্ছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মরক্কো সরকার।
৯ ঘণ্টা আগে
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলায় তিন নারী আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি বলেছেন, ‘আল্লাহ আমাকে এই কাজের নির্দেশ দিয়েছেন।’ সোমবার (২৭ জুলাই) প্যারিসের পোর্ত দ্য ক্লিশি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
১০ ঘণ্টা আগে
ইরানের একটি রহস্যময় ভূগর্ভস্থ স্থাপনাকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির পিকঅ্যাক্স মাউন্টেন এমন একটি প্রাকৃতিক দুর্গ, যা এতটাই শক্তিশালী আগ্নেয় শিলায় গঠিত যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 ‘বাংকার-বাস্টার’ বোমাও সেটি ধ্বংস করতে সক্ষম নাও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১০ ঘণ্টা আগে
ভারতের সীমান্তসংলগ্ন দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি জে-২০ মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নতুন স্যাটেলাইট ছবিতে এই তথ্য উঠে এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ভারতের বিরুদ্ধে উচ্চভূমির ঘাঁটি থেকে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা এখন আর ব্যতিক্রম নয়, বরং...
১১ ঘণ্টা আগে