আফ্রিকার দেশ মালিতে একটি নৌকা ও সেনাঘাঁটিতে পৃথক দুই হামলায় ১৫ জন সেনা ও ৪৯ জন বেসামরিক নাগরিকসহ ১১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৫০ জন আক্রমণকারীও রয়েছেন। মালির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মালির সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, ‘২০২৩ সালের ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে একদল সশস্ত্র আক্রমণকারী রারহাউস এলাকারা আবাকোরিয়া ও ঝরগোইয়ের মধ্যবর্তী অঞ্চলে কোমানাভ নামে একটি ফেরিসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলা চালায়।’ রারহাউস এলাকাটি মালির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত।
পৃথক এক বিবৃতিতে কোমানাভ ফেরির মালিকপক্ষ জানিয়েছে, ফেরিটিতে যখন হামলা হয়, তখন সেটি নাইজারের নদী ধরে বয়ে যাচ্ছিল। তারা আরও জানিয়েছে, ফেরিটি লক্ষ্য করে তিনটিরও বেশি রকেট আক্রমণ চালানো হয়েছে, যার অধিকাংশই ছিল ফেরির ইঞ্জিন লক্ষ্য করে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে সেনাসদস্যরা আটকে পড়াদের উদ্ধার করেন।
এদিকে মালির গাও অঞ্চলের বাউরেম সার্কেলের এক সেনাঘাঁটিতে পৃথক একটি হামলায় ১৫ জন সেনার মৃত্যু হয়। এ সময় ৫০ জন আক্রমণকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে মালির সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়াতে পারে। এ ঘটনায় মালির অন্তর্বর্তী সামরিক সরকার দেশে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
আলকায়েদাসংশ্লিষ্ট একটি গোষ্ঠী উভয় হামলার দায় স্বীকার করেছে। বিগত দশক ধরেই সাহেল অঞ্চলের মালির অংশে আলকায়েদা, ইসলামিক স্টেটসহ বিভিন্ন গোষ্ঠীর কারণে সহিংস কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে গেছে।

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
১ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে