আফ্রিকার সেনেগাল থেকে ইউরোপের স্পেনে যাওয়ার পথে পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০০ জন নিখোঁজ হয়েছেন। আটলান্টিক মহাসাগরে স্পেনের মালিকানাধীন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছ থেকে নৌকা তিনটি ডুবে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস গতকাল রোববার (৯ জুলাই) জানিয়েছে, দুটি নৌকা ১৫ দিন আগে সেনেগাল থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। নৌকা দুটির একটিতে ৬৫ জন এবং অপর একটি ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।
ওয়াকিং বর্ডার্সের কর্মকর্তা হেলেনা মালেনো জানিয়েছেন, এ ছাড়া গত ২৭ জুন তৃতীয় আরেকটি নৌকা প্রায় ২০০ জন অভিবানপ্রত্যাশী নিয়ে সেনেগাল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। তিনি জানিয়েছেন, নৌকাটিতে যাঁরা গিয়েছিলেন তাঁদের পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ করে আর কোনো সাড়া পাননি।
হেলেনা মালেনো জানিয়েছেন, তিনটি নৌকাই সেনেগালের কাফুন্টাইন থেকে যাত্রা শুরু করেছিল। ক্যানারি দ্বীপপুঞ্জের যে এলাকায় নৌকা তিনটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই টেনেরিফ দ্বীপটি সেনেগাল উপকূল থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত।
মালেনো বলেছেন, ‘নৌকায় থাকা লোকজনের পরিবারের সদস্যরা অনেক বেশি উদ্বিগ্ন। সেনেগালের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০ জন মানুষ তিনটি নৌকায় করে দেশ ছেড়েছিলেন। তাঁরা সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণেই দেশ ছেড়েছিলেন।’

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মংবওয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা চিকিৎসাকেন্দ্রের একটি তাঁবুতে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন।
২২ মিনিট আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগে
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে...
৪ ঘণ্টা আগে