শারীরিক ফিটনেস বজায় রাখতে নিয়মিত ব্যায়াম বা ওয়ার্কআউট করার বিকল্প নেই। তবে একটি কার্যকর ও সফল ওয়ার্কআউটের পেছনে জ্বালানি হিসেবে কাজ করে সঠিক সময়ে সঠিক পুষ্টি গ্রহণ বা প্রি-ওয়ার্কআউট নিউট্রিশন। ব্যায়াম করার সময় শরীরের শক্তি ধরে রাখা, পেশির ক্লান্তি কমানো এবং আঘাতের ঝুঁকি এড়িয়ে দ্রুত রিকভারি নিশ্চিত করার জন্য ওয়ার্কআউটের আগে খাওয়া খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক খাবার না খেয়ে ব্যায়াম করলে যেমন কাঙ্ক্ষিত ফল মেলে না, তেমনই দ্রুত ক্লান্তি এবং শারীরিক অস্বস্তি তৈরি হতে পারে।
ব্যায়ামের আগে প্রোটিন-সমৃদ্ধ খাবার খেলে পেশির গঠন ও শক্তি বাড়ে এবং দ্রুত পেশি গঠনে সাহায্য করে।
কার্বস হলো শক্তির প্রধান উৎস, যা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। ৬০ মিনিটের বেশি সময় করা উচ্চমাত্রার অ্যারোবিকস বা রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের ক্ষেত্রে আগে থেকে কার্বস গ্রহণ বেশি কার্যকর।
উচ্চ চর্বিযুক্ত খাবার দীর্ঘমেয়াদি এনডিউরেন্স ওয়ার্কআউটের জন্য শক্তি জোগালেও ধীর গতির পরিপাকের কারণে এটি ব্যায়ামের ঠিক আগে বেশি খেলে অস্বস্তি হতে পারে।
সূত্র: হেলথ লাইন

প্রতিদিন সকালে প্রায় প্রতিটি মধ্যবিত্ত এবং কর্মজীবী পরিবারে একটি অত্যন্ত পরিচিত ও উদ্বেগজনক দৃশ্য দেখা যায়। তা হলো, হাতে সময় কম, ঘড়ির কাঁটা দ্রুত ছুটছে আর রান্নাঘরে তৈরি হচ্ছে অস্থিরতা। স্কুলের ঘণ্টা বাজার আগেই শিশুর টিফিন বক্সে কী দেওয়া হবে, তা নিয়ে নিত্যদিনের এই টানাপোড়েন আমাদের পারিবারিক...
৩ ঘণ্টা আগে
মানুষের কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন তার বয়স এবং বার্ধক্যের প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিতে পারে। ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় ১৮ থেকে ৮৮ বছর বয়সী ২ হাজার ৯২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের কণ্ঠস্বর বিশ্লেষণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, প্রতিদিন পরিমাণমতো খাবার খেলে শরীরে পুষ্টির ঘাটতির আশঙ্কা নেই। কিন্তু বাস্তবে পর্যাপ্ত খাবার ও ঘুমের পরও কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপুষ্টিতে ভুগতে পারেন। কারণ, শুধু খাবারের পরিমাণ নয়, খাবারের গুণমান, শরীরে পুষ্টি শোষণের ক্ষমতা এবং বিভিন্ন রোগ পুষ্টির অবস্থাকে প্রভাবিত করে।
৪ ঘণ্টা আগে
নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে বা জনসমক্ষে যেতে কি আপনার ভীষণ ভয় করে? কথা বলার সময় হাত-পা কি কেঁপে ওঠে কিংবা বুক ধড়ফড় করে? ‘সবাই হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করছে’ অনেকের মনে সব সময় এই চিন্তা কাজ করে।
৪ ঘণ্টা আগে