অনেকে বাজার থেকে বেশি পরিমাণে গরুর মাংস কিনে ফ্রিজে সংরক্ষণ করেন। এ ছাড়া কোরবানির ঈদ এলে এই চিত্র আরও বেশি দেখা যায়। কিন্তু ফ্রিজে কত দিন পর্যন্ত মাংস রাখা নিরাপদ এবং স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকে, তা হয়তো অনেকের জানা নেই। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানাচ্ছে, কাঁচা ও রান্না করা গরুর মাংস ফ্রিজে সংরক্ষণের একটি নির্দিষ্ট সময়সীমা আছে। এই সময়ের মধ্যে খেলে মাংসের স্বাদ ও গুণগত মান ভালো থাকে।
গরুর কাঁচা মাংসের সংরক্ষণকাল
রোস্ট বা বড় টুকরা: চার মাস থেকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা যায়।
স্টেক: ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত ভালো থাকে।
কিমা: কাঁচা কিমা ৩ থেকে ৪ মাসের মধ্যে খাওয়া ভালো।
রান্না করা গরুর মাংস
রান্না করা গরুর মাংস ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত রাখা যেতে পারে। এরপর খাওয়া গেলেও স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।
গুরুত্বপূর্ণ পরামর্শ
» ফ্রিজে বেশি দিন রাখলে মাংস নষ্ট না হলেও স্বাদ এবং গুণগত মান কমে যেতে পারে।
» মাংস সংরক্ষণের আগে ভালোভাবে মোড়ানো বা এয়ার-টাইট প্যাকেটে রাখা উচিত, যাতে বরফ জমে না যায়।
» খাওয়া কিংবা রান্নার আগে ভালোভাবে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে।
মাংস সংরক্ষণ করার ক্ষেত্রে ফ্রিজ কার্যকর হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা খেয়ে ফেলা স্বাস্থ্যকর এবং স্বাদ বিদ্যমান থাকে। তাই মাংস কত দিন রাখা হচ্ছে, তা মাথায় রেখে পরিকল্পনা করুন। আর বাড়তি মাংস কিনে ফ্রিজারে রেখে দিন বুঝেশুনে।
সূত্র: হেলথলাইন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ শিশু, আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ শিশু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে হামে আর অন্য চারটির হামের উপসর্গ নিয়ে।
১ দিন আগে
ইবোলার একটি নির্দিষ্ট প্রজাতির বিরুদ্ধে কার্যকর টিকা প্রস্তুত হতে আরও নয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এ কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ড. ভাসি মূর্তি।
১ দিন আগে
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এই রোগের ঝুঁকি অত্যন্ত বেশি। যদিও বৈশ্বিক ঝুঁকি এখনো কম বলে মনে করছে সংস্থাটি।
২ দিন আগে