প্রোটিন, ভিটামিন ও মিনারেলের অন্যতম উৎস ডিম। তবে এর উপকার পেতে হলে রান্নার পদ্ধতির দিকে নজর দেওয়া জরুরি। ভুল পদ্ধতিতে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়ায়।
কাঁচা বা অর্ধসেদ্ধ ডিম
এতে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে, যা পেটের সমস্যা, বমি বা জ্বরের কারণ হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা এড়িয়ে চলুন।
অতিরিক্ত তেলে ভাজা ডিম
অতিরিক্ত তেল ব্যবহারে ক্যালরি এবং অস্বাস্থ্যকর চর্বি বেড়ে যায়। এর ফলে হৃদ্রোগ এবং ওজন বাড়ার কারণ হতে পারে।
পুনরায় গরম করা ডিম
রান্না করা ডিম ফ্রিজে রেখে দেওয়ার পর পুনরায় গরম করলে এর প্রোটিনের গঠন বদলে যায় এবং পুষ্টিগুণ কমে যেতে পারে।
রুমের তাপমাত্রায় ডিম রাখা
ডিম ফ্রিজে না রেখে বাইরে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে। কেনার পরই ফ্রিজে সংরক্ষণ করুন।
পোড়া বা ঝলসানো ডিম
অতিরিক্ত তাপে ডিম পোড়ালে ক্ষতিকর রাসায়নিক উৎপন্ন হয়। এটি ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
ডিম খাওয়ার স্বাস্থ্যকর উপায়
ডিম সেদ্ধ, পোচ কিংবা কম তেলে হালকা ভাজলে পুষ্টিগুণ ঠিক থাকে। বেকিং বা স্টিম করেও খাওয়া যেতে পারে। প্রতিদিন দু-একটি ডিম খাওয়া নিরাপদ, তবে রান্নার পদ্ধতি হতে হবে সঠিক।
সূত্র: হেলথশট

প্রতিদিন সকালে প্রায় প্রতিটি মধ্যবিত্ত এবং কর্মজীবী পরিবারে একটি অত্যন্ত পরিচিত ও উদ্বেগজনক দৃশ্য দেখা যায়। তা হলো, হাতে সময় কম, ঘড়ির কাঁটা দ্রুত ছুটছে আর রান্নাঘরে তৈরি হচ্ছে অস্থিরতা। স্কুলের ঘণ্টা বাজার আগেই শিশুর টিফিন বক্সে কী দেওয়া হবে, তা নিয়ে নিত্যদিনের এই টানাপোড়েন আমাদের পারিবারিক...
৫ ঘণ্টা আগে
মানুষের কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন তার বয়স এবং বার্ধক্যের প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিতে পারে। ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় ১৮ থেকে ৮৮ বছর বয়সী ২ হাজার ৯২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের কণ্ঠস্বর বিশ্লেষণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, প্রতিদিন পরিমাণমতো খাবার খেলে শরীরে পুষ্টির ঘাটতির আশঙ্কা নেই। কিন্তু বাস্তবে পর্যাপ্ত খাবার ও ঘুমের পরও কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপুষ্টিতে ভুগতে পারেন। কারণ, শুধু খাবারের পরিমাণ নয়, খাবারের গুণমান, শরীরে পুষ্টি শোষণের ক্ষমতা এবং বিভিন্ন রোগ পুষ্টির অবস্থাকে প্রভাবিত করে।
৬ ঘণ্টা আগে
নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে বা জনসমক্ষে যেতে কি আপনার ভীষণ ভয় করে? কথা বলার সময় হাত-পা কি কেঁপে ওঠে কিংবা বুক ধড়ফড় করে? ‘সবাই হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করছে’ অনেকের মনে সব সময় এই চিন্তা কাজ করে।
৭ ঘণ্টা আগে