
মাংস খাওয়া সম্পর্কে চমকপ্রদ তথ্য জানালেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষণায় দেখা গেছে, প্রাণিজ উৎসের খাদ্যগ্রহণ মৃত্যুর ঝুঁকি বাড়ায় না, বরং ক্যানসারজনিত মৃত্যুর বিরুদ্ধে সুরক্ষামূলক ভূমিকা রাখতে পারে।
ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গবেষকেরা ১৯ বছর বা তার বেশি বয়সী প্রায় ১৬ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ডায়েটের তথ্য বিশ্লেষণ করেছেন। তাঁরা সাধারণত কতটা প্রাণিজ এবং উদ্ভিজ্জ প্রোটিন খান, সেই তথ্য বিবেচনায় নেওয়া হয়।
এ ছাড়া হৃদ্রোগ ও ক্যানসারের মতো বিভিন্ন কারণে মৃত্যুঝুঁকির সঙ্গে এই খাদ্যাভ্যাসের সম্পর্ক রয়েছে কি না, সেটিও যাচাই করা হয়।
গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রাণিজ প্রোটিন গ্রহণ বাড়ালেও মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় না। বরং ক্যানসারজনিত মৃত্যুর ক্ষেত্রে ‘সামান্য হলেও তাৎপর্যপূর্ণ সুরক্ষামূলক প্রভাব’ লক্ষ করা গেছে।
গবেষণায় বলা হয়, প্রাণিজ প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন—কোনোটিরই সঙ্গে কোনো ধরনের মৃত্যুঝুঁকির সম্পর্ক পাওয়া যায়নি। তবে প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন পৃথকভাবে বিশ্লেষণ করে দেখা গেছে, উদ্ভিজ্জ প্রোটিন ক্যানসারে মৃত্যুর ক্ষেত্রে সামান্য প্রভাব রাখলেও প্রাণিজ প্রোটিনের একটি ছোট কিন্তু ইতিবাচক প্রভাব রয়েছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে অ্যাপ্লাইড ফিজিওলজি, নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম জার্নালে।
ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের কাইনেসিওলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক স্টুয়ার্ট ফিলিপস গবেষণাটি তত্ত্বাবধান করেছেন। তিনি গবেষণাসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘প্রোটিন নিয়ে মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তি রয়েছে—কে কতটা খাবে, কোন ধরনের খাবে এবং তা দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের জন্য কী অর্থ বহন করে।’
তিনি আরও বলেন, ‘যারা নিজেদের খাদ্যাভ্যাস নিয়ে প্রমাণনির্ভর ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে চান, তাদের জন্য এই গবেষণা স্পষ্টতা এনে দেয়।
ফিলিপস জানান, ‘আমাদের বিশ্লেষণে সর্বোচ্চ মানের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে প্রতিদিনের খাদ্য গ্রহণে যে পরিবর্তন ঘটে, তা হিসাব কর হয়। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি অভ্যাসের একটি নির্ভরযোগ্য চিত্র পাওয়া যায়।’
নিউট্রিশনাল স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট ও গবেষণার প্রধান গবেষক ইয়ান্নি পাপানিকোলাউ বলেন, ‘যখন পর্যবেক্ষণমূলক তথ্য ও ক্লিনিক্যাল গবেষণার ফলাফল একসঙ্গে বিবেচনায় নেওয়া হয়, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে প্রাণিজ ও উদ্ভিজ্জ—দুই ধরনের প্রোটিনই স্বাস্থ্য ও দীর্ঘায়ু নিশ্চিত করতে সহায়ক।’
উল্লেখ্য, এই গবেষণার অর্থায়ন করেছে ন্যাশনাল কেটলম্যানস বিফ অ্যাসোসিয়েশন (এনসিবিএ)। তবে গবেষকেরা জানিয়েছেন, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গবেষণার নকশা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ কিংবা প্রকাশনায় কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর ঈদের ছুটিতে রোগীদের সেবা অটুট রাখতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান পাঠানো চিঠিতে বেসরকারি হাসপাতালেও জরুরি সেবা..
১ দিন আগে
দীর্ঘায়ু লাভের আশায় বর্তমানে একদল মানুষ এমন কিছু ওষুধের দিকে ঝুঁকছেন, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণের জন্য তৈরি। গ্লুকাগন-লাইক পেপটাইড-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (জিএলপি-১) নামের এই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ‘সেমাগ্লুটাইড’ (যা ওজেম্পিক বা ওয়েগোভী নামে বাজারে পাওয়া যায়)।
২ দিন আগে
ওষুধের যেমন নিরাময় করার ক্ষমতা আছে, তেমনি ক্ষতি করার ক্ষমতাও রয়েছে। আইবুপ্রোফেনের মতো ওষুধগুলো কার্যকর এবং নিরাপদ হলেও রোগীদের এর প্রভাব সম্পর্কে সচেতন থাকা উচিত—বিশেষ করে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে।’ তিনি রোগীদের প্রয়োজনে বিকল্প ওষুধ ব্যবহারের কথা বিবেচনা করতে এবং কোনো সংশয় থাকলে ফার্মাসিস্টের
২ দিন আগে
ঈদুল ফিতর মানেই শিকড়ের টানে ঘরে ফেরা। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ছোটেন। কিন্তু এই আনন্দের যাত্রায় আমাদের অজান্তে সঙ্গী হতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু।
৩ দিন আগে