
রাতের বেলা খোলা আকাশের নিচে কোথাও দল বেঁধে বসে আছেন। কারো তেমন অসুবিধা হচ্ছে না, শুধু আপনাকেই বিরক্ত করছে মশার দল! এমন অভিজ্ঞতা অনেকের হয়। এর ব্যাখ্যায় নানা তত্ত্ব রয়েছে।
কথিত আছে, যার রক্ত বেশি মিষ্টি তাকেই মশা বেশি কামড়ায়। মানে হলো, রক্তে বেশি চিনি থাকলে মশা বেশি আকৃষ্ট হয়। এটা নিছকই ধারণা। তবে, এবার বিজ্ঞানীরা জানালেন আসল কারণ। মূলত কিছু জৈব অ্যাসিডের প্রতি মশা বেশি আকর্ষণ বোধ করে। রকফেলার ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এমন তথ্য। গবেষণাটি প্রকাশিত হয়েছে সেল জার্নালে।
ওই গবেষণায় দেখা গেছে, যাদের ত্বক থেকে কারবক্সিলিক অ্যাসিড বেশি নিঃসৃত হয় তাদের প্রতিই মশা বেশি আকৃষ্ট হয়। ওই অ্যাসিডের বিশেষ গন্ধ রয়েছে।
গবেষণাটি করার জন্য বেশ কয়েকজন মানুষের শরীরের ঘ্রাণ সংগ্রহ করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের হাতে নায়লনের মোজা পরিয়ে রাখা হয় কিছুক্ষণ, যাতে নাইলন তাঁদের শরীরের ঘ্রাণ শোষণ করে নেয়।
পরে ওই মোজাগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র করা হয়। নমুনাগুলো উন্মুক্ত রাখলে একটি নির্দিষ্ট মোজায় ঝাঁপিয়ে পড়ে মশার ঝাঁক। এ রকম মোট ১০০টি পরীক্ষা করা হয়। প্রতিটি পরীক্ষায়ই ওই নির্দিষ্টর মোজাটির ওপরই ঝাঁপিয়ে পড়ছিল মশা। অন্যান্য নমুনার চেয়ে মশাদের প্রায় ১০০ গুণ বেশি আকৃষ্ট করছিল ওই মোজাটি।
পরে, রাসায়নিক বিশ্লেষণ দেখা যায়, ওই মোজাটিতে কারবক্সিলিক অ্যাসিডের পরিমাণ অন্য নমুনাগুলোর চেয়ে অনেক বেশি। তবে, এই অ্যাসিডের প্রতি মশা কেন এত আকৃষ্ট হয় তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রত্যেক মানুষের ত্বকের আলাদা রাসায়নিক পরিবেশ বা ‘স্কিন ক্লাইমেট’ এর পেছনে বড় ভূমিকা রাখে।
প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৭০ কোটি মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়। গবেষকেরা আশা করছেন, এই গবেষণার ফলাফল মশাবাহিত রোগের প্রতিকার-প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে কেউ নজর দেয়নি। তাই আমরা স্বাস্থ্যসেবাকে নতুনভাবে সাজাতে চাচ্ছি।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। এর মধ্যে চলতি মাসে ১৬ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগে
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ এবং হাম শনাক্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
৯ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৩০ জন।
১ দিন আগে