নাকের পলিপ আমাদের কাছে পলিপাস নামে পরিচিত। এটি খুব সাধারণ একটি রোগ। নাকের পলিপ হলো দীর্ঘমেয়াদি অ্যালার্জির ফল। নাকে যদি অ্যালার্জি বা সংক্রমণ হয়, তখন নাকের ভেতরে যে ঝিল্লি আছে, যেটাকে আমরা মিউকাস মেমব্রেন বলি, তাতে পানি জমে ফুলে অনেকটা আঙুর ফলের মতো হয়ে যায়। এটিই নাকের পলিপ।
নাকের পাশে মাংসপিণ্ড রয়েছে তিনটি। একটিকে বলে ইনফেরিয়র টার্বিনেট, অন্য দুটিকে মিডেল টার্বিনেট ও সুপিরিয়র টার্বিনেট বলে। ইনফেরিয়র টার্বিনেট দুই পাশে বড়। একে পলিপ বলে বিভিন্ন ভুল চিকিৎসা করা হয়। আসলে এটি নাকের স্বাভাবিক অংশ।
লক্ষণ
নাক বন্ধ, নাক দিয়ে পানি আসা, নাকের অ্যালার্জি, মাথাব্যথা, ঘুমের সমস্যা, নাক ডাকা, কানব্যথা, গলাব্যথা, সাইনোসাইটিস, নাকে গন্ধ না পাওয়া ও কানে কম শোনা।
ধরন
পলিপ দুই রকমের হয়:
নাকের দুই পাশে, ওপরে যে সাইনাস আছে, যাকে ইথময়েডাল সাইনাস বলে, সেখান থেকে ইথময়েডাল পলিপ হয়। নাকের দুই পাশের ম্যাক্সিলারি সাইনাস থেকে এন্ট্রোকোয়ানাল পলিপ হয়। এন্ট্রোকোয়ানাল পলিপ সচরাচর এক পাশে হলেও ইথময়েডাল পলিপ সব সময় দুই পাশে হয়।
কোন বয়সে হয়
যেকোনো বয়সেই হতে পারে এটি। তবে নবজাতকদের পলিপ হয় না। এটি বেশি দেখা যায় মধ্য বয়সে। এন্ট্রোকোয়ানাল পলিপ স্কুলগামী ছেলেমেয়ে এবং ২৫ থেকে ৪০ বছর বয়সীদের বেশি হতে পারে। আর ইথময়েডাল পলিপ ৪০ থেকে ৬০ বছর বয়সীদের বেশি হয়।
চিকিৎসা
অপারেশন এবং ওষুধ—পলিপের চিকিৎসাপদ্ধতি এ দুই ধরনের। তবে পলিপ ওষুধে পুরোপুরি ভালো হয় না। অপারেশন ভালো সমাধান। গ্রামে পলিপের চিকিৎসার নামে নাকে একধরনের অ্যাসিড লাগানো হয়, যা নাকের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে ফেলে।
পলিপের অপারেশন কেটে করা হলেও এখন না কেটেই করা যায়। এখন ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি হয়। আমাদের দেশেও এটি এখন নিয়মিত চিকিৎসা। পলিপের অপারেশনের পর সুস্থ হতে সাধারণত এক সপ্তাহ প্রয়োজন। খুব কম মানুষের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর আবার পলিপ হয়।
প্রতিরোধ
অ্যালার্জি যাতে না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেসব কারণে অ্যালার্জি হয়, সেগুলো এড়িয়ে যেতে হবে।
নাক ভালো রাখার টিপস
খুব সাবধানে নাক ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেসব বিষয় এড়িয়ে যেতে হবে–
সতর্কতা
অনেকে নাকের ভেতরের লোম টেনে ছেঁড়ার চেষ্টা করেন। এটি বিপজ্জনক। নাকে অকারণে আঙুল বা কটনবাড দেবেন না। পর্যাপ্ত পানি পান করতে হবে এবং টক বা ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে।
ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক কান গলাবিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামে আক্রান্ত হয়ে মৃত্যু নেই। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে।
২ ঘণ্টা আগে
দেশে সংক্রামক রোগ হাম ও এই রোগের উপসর্গে গত দেড় মাসে পৌনে তিন শ জনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রায় শতভাগই শিশু। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। টিকাদানে ঘাটতিসহ বিভিন্ন কারণে চলতি বছর দেশে হাম খুব দ্রুত এবং বড় আকারে ছড়িয়ে পড়েছে।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।
১ দিন আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসের ৫ তারিখে সারা দেশে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। আমি সেটা ১৪ দিন এগিয়ে এনেছি। আমরা যখন হামের টিকা হাতে পেয়েছি, নির্ধারিত সময়ের জন্য আর অপেক্ষা করিনি। আমরা ২০ এপ্রিল থেকে কাজ শুরু করে দিয়েছি।’
১ দিন আগে