স্থূলতা বর্তমান সময়ের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। এটি ধীরে ধীরে মানুষের স্বাভাবিক জীবনযাপন, স্বাস্থ্যব্যবস্থা এবং উৎপাদনশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থূলতাকে ‘গ্লোবাল এপিডেমিক’ ঘোষণা করেছে। পৃথিবীর সব প্রান্তে এই সমস্যা দিন দিন বাড়ছে।
স্থূলতা হলো অতিরিক্ত চর্বি সঞ্চিত হয়ে শরীরের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। কোনো ব্যক্তির বডি মাস ইনডেক্স বা বিএমআই ৩০ বা তার বেশি হলে তাকে স্থূল বলা হয়।
স্থূলতার কারণ
জৈবিক কারণ: জেনেটিক বা বংশগতি, হরমোনের অসামঞ্জস্য
পরিবেশগত কারণ: উচ্চ ক্যালরিযুক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া, কম পরিশ্রম, যন্ত্রনির্ভর আধুনিক জীবনধারা
মানসিক কারণ: অবসাদ, দুশ্চিন্তা, ইমোশনাল ইটিং, ঘুমের ব্যাঘাত
ওষুধের কারণ: স্টেরয়েড ও অ্যান্টিসাইকোটিক ওষুধ এবং ইনসুলিন ও অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা।
স্থূলতার কারণে যেসব রোগ হয়
» টাইপ ২ ডায়াবেটিস
» হৃদ্রোগ
» উচ্চ রক্তচাপ
» স্ট্রোক
» লিভারের ফ্যাটি ডিজিজ
» অস্টিওআর্থ্রাইটিস
» ইনফার্টিলিটি
» ব্রেস্ট, কোলনের মতো কিছু নির্দিষ্ট ক্যানসার
মানসিক ও সামাজিক প্রভাব
স্থূলতা শুধু শারীরিক নয়, মানসিক সমস্যাও তৈরি করে। নিজেকে হীন মনে করা, আত্মবিশ্বাস কমে যাওয়া, বিষণ্ণতা ও সমাজে হেনস্তা এর ফল।
শিশুদের মধ্যে স্থূলতা
শিশুদের মধ্যে স্থূলতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ভিডিও গেমস, মোবাইল আসক্তি, বাইরের খাবারে ঝোঁক এবং কম শারীরিক পরিশ্রম এর মূল কারণ। শৈশবের স্থূলতা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্রতিকার ও ব্যবস্থাপনা
খাদ্যাভ্যাসে পরিবর্তন: কম চর্বি ও চিনি, বেশি ফলমূল, শাকসবজি ও সুষম খাবার খাওয়া। ফাস্ট ফুড ও কোমল পানীয় পান বাদ দেওয়া।
শারীরিক পরিশ্রম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইক্লিং, সাঁতার, জিম, সিঁড়ি ব্যবহার।
জীবনধারায় পরিবর্তন: পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, ধূমপান ও মদ্যপান বর্জন।
ডাক্তারের পরামর্শে ওষুধ বা চিকিৎসা: অরলিস্ট্যাট, লিরাগ্লুটাইড, গ্যাস্ট্রিক বাইপাসের মতো বারিয়াট্রিক সার্জারি।
সরকারি ও সামাজিক উদ্যোগ: স্কুল পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা, খাদ্যে ক্যালরি লেবেল বাধ্যতামূলক করা, ওয়ার্কপ্লেসে ফিটনেস সুবিধা।
স্থূলতা একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। সবার সম্মিলিত সচেতনতা, স্বাস্থ্যবান্ধব নীতিমালা এবং নিজস্ব উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা যায়।
পরামর্শ দিয়েছেন: মেডিসিন বিশেষজ্ঞ, চেম্বার: আলোক হাসপাতাল লিমিটেড

১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৬৩ জন।
১৭ ঘণ্টা আগে
টিকাদানে ঘাটতিসহ বিভিন্ন কারণে চলতি বছরে দেশে অতিসংক্রামক রোগ হাম খুব দ্রুত এবং বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত দেড় দশকের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে এবার। আর শিশুমৃত্যু হয়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে রোগটির জন্য বাংলাদেশ ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও টিকাদান ছাড়া...
২ দিন আগে
বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নভো নরডিস্ক বাংলাদেশ। ডেনমার্ক থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই চুক্তিভিত্তিক উৎপাদন বাস্তবায়িত হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে...
২ দিন আগে
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।
২ দিন আগে