Ajker Patrika

হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু

বাসস, ঢাকা  
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২১: ২৮
হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু
ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৯৪৪ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৯৮০ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৩১০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ হাজার ৮২২ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৬৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত