জরায়ু ভালো রাখতে শিশুকাল থেকে মেনোপজের পরে পর্যন্ত প্রতিটি ধাপে যত্ন প্রয়োজন। নারীদের জীবনে এর সমস্যা খুব সাধারণ এবং চিরন্তন ঘটনা। জরায়ু সমস্যার লক্ষণগুলো জানা থাকলে সতর্ক থাকা সম্ভব আগে থেকেই।
লক্ষণ
» তলপেটে ব্যথা
» অনেক সময় তলপেটে ব্যথার সঙ্গে জ্বর হতে পারে
» অস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত সাদাস্রাব
» মাসিকের সময় তীব্র ব্যথা
» মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ
» অনিয়মিত মাসিক
» তলপেট ভারী অনুভূত হওয়া
» সহবাসের সময় ব্যথা ও পরে রক্তপাত হওয়া
» নিম্নাঙ্গে চাপ অনুভব করা
» ঘন ঘন প্রস্রাব হওয়া
» পেট ফুলে যাওয়া বা চাকা অনুভূত হওয়া
» বমিভাব বা ক্ষুধামান্দ্য ও বদহজম
» ওজন অতিরিক্ত বৃদ্ধি বা হ্রাস পাওয়া
» মেনোপজের পরে রক্তক্ষরণ
» অতিরিক্ত ক্লান্তিবোধ
জরায়ুর সমস্যার কারণ
» অল্প বয়সে বিয়ে ও সন্তান ধারণ
» ঘন ঘন সন্তান জন্ম দেওয়া
» ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব
» জীবাণু সংক্রমণ
» ধূমপান বা তামাক গ্রহণ
» বহুগামিতা
» চিকিৎসকের পরামর্শ ছাড়া হরমোনের ওষুধ খাওয়া
» অপরিচ্ছন্ন পরিবেশে সন্তান প্রসব
» ঘন ঘন গর্ভপাত
» অপ্রশিক্ষিত কারও কাছে
গর্ভপাত করানো
» জরায়ুর টিউমার, যেমন থাইরয়েড বা অ্যাডেনোমায়োসিস
» জরায়ুমুখ ও জরায়ুর ক্যানসার
» বংশগত বা জন্মগত
সুস্থ জরায়ু একজন নারীর অন্যতম সম্পদ। তাই জরায়ু সমস্যার কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।
পরামর্শ দিয়েছেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক (গাইনি) চট্টগ্রাম মেডিকেল কলেজ

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট; সেখানে মারা গেছে ১৩৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ১৬ বছর বয়সী ইকবাল। দিনের প্রায় পুরোটায় সময়ই সে কাটায় পুকুরের পানিতে। তার দাবি, পানি থেকে উঠে এলেই শরীরে তীব্র জ্বলুনি হয় তার। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে গেলেও এর কোনো সমাধান মেলেনি বলেও জানায় সে।
১৩ ঘণ্টা আগে
দেশের হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন ২০০ থেকে ২৫০ টন মেডিকেল বর্জ্য জমা হয়। এসব বর্জ্য সাধারণ আবর্জনার মতো নয়। এর বড় একটি অংশ মারাত্মক সংক্রামক ও বিপজ্জনক। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই মেডিকেল বর্জ্য আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে।
১৬ ঘণ্টা আগে
রাতে হঠাৎ পায়ের মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি। ঘুম থেকে জেগে উঠে অস্বস্তিকর অনুভূতি। এভাবে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত পেশির ক্লান্তি এবং স্নায়ুজনিত নানা অস্বস্তির কারণে এটি ঘটে থাকে বলে মনে করা হয়।
১৭ ঘণ্টা আগে