
মাঝে মাঝে মন খারাপ হওয়া এবং সেটা দীর্ঘস্থায়ী হয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেওয়া, দুটো ভিন্ন বিষয়। এই দীর্ঘমেয়াদি মন খারাপকে আমলে না নিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তা ছড়িয়ে পড়তে পারে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে। দেখা দিতে পারে দাম্পত্য সমস্যা, পরীক্ষায় খারাপ ফল করা, হীনম্মন্যতায় ভোগা, শারীরিক অসুস্থতা ইত্যাদি। এই দীর্ঘমেয়াদি মন খারাপ হলো বিষণ্নতা।
বিভিন্ন গবেষণায় দেখা যায়, বিষণ্নতা মস্তিষ্কের গঠনে বিরূপ প্রভাব ফেলে। মানুষের মস্তিষ্কে ধূসর ও সাদা-দুই ধরনের পদার্থ থাকে। দীর্ঘমেয়াদি বিষণ্নতা মস্তিষ্কের সাদা পদার্থকে সংকুচিত করে। এই সাদা পদার্থ বিভিন্ন ফাইবার দিয়ে জালের মতো সম্পূর্ণ মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ রাখে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে। ফলে এটি সংকুচিত হলে আবেগ-অনুভূতি ও চিন্তার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকবে। এ কারণে ব্যক্তি মানসিক অবসাদ, ক্লান্তি, শূন্যতাবোধে ভুগতে পারেন।
বিষণ্নতায় ক্ষতি
নিশ্বাসের ব্যায়াম
দীর্ঘমেয়াদি বিষণ্নতা থেকে মুক্ত থাকতে নিজের যত্ন নিতে হবে। সে জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। নিশ্বাসের ব্যায়াম এ ক্ষেত্রে সহায়তা করতে পারে। যখনই কেউ বিষণ্নতায় ভুগলে পরিস্থিতি তিনি হয়তো বদলাতে পারবেন না। কিন্তু সচেতন হলে পরিস্থিতির নেতিবাচক প্রভাব থেকে তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন। এ জন্য তাঁকে নিশ্বাসের ধরন বদলাতে হবে, যা খুবই কার্যকর।
যেভাবে করবেন
প্রথমে সমপরিমাণ নিশ্বাস নিয়ে সমপরিমাণ নিশ্বাস ছাড়ুন। যেমন ৩ সেকেন্ড নিশ্বাস নিলে ৩ সেকেন্ড ধরে নিশ্বাস ছাড়ুন। এভাবে পর পর তিনবার করুন। এরপর নিশ্বাস নেওয়ার দ্বিগুণ সময় ধরে নিশ্বাস ছাড়ুন। অর্থাৎ ৩ সেকেন্ড ধরে নিশ্বাস নিয়ে ৬ সেকেন্ড সময় ধরে ছাড়ুন। এভাবে তিনবার করুন। যতক্ষণ ভালো লাগে, এ ব্যায়াম করা যাবে।
এ ছাড়া যখন স্ট্রেস অনুভূত হবে, তখনই করতে পারলে ভালো। এতে করে শরীরে অক্সিজেন চলাচল ভালো হবে। বিষণ্নতা দূর করতে এটি ভালো কাজ করে।
তবে দীর্ঘমেয়াদি বিষণ্নতায় আক্রান্ত হলে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
লেখক: চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ
আরও পড়ুন:

দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে...
৩ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
৪ ঘণ্টা আগে
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১ দিন আগে